আগামীকালই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। তার রেশ কাটতে না কাটতেই পরের সপ্তাহে আসবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এখন শুধু ঘড়ি দেখার অপেক্ষা। নিজের ফোন থেকেই কীভাবে দ্রুত ফলাফল দেখে নেবেন, জেনে নিন তার সব সহজ উপায়।
আগামীকালই মাধ্যমিকের রেজাল্ট:
হ্যাঁ সব জল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল, ৮ মে শুক্রবার প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পর্ষদ জানিয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। তবে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট অনলাইনে দেখতে পাবেন বেলা ১০টা ১৫ মিনিট থেকে। ওই দিনই স্কুলগুলো থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করা শুরু হবে তবে সেটি অনলাইনে রেজাল্ট প্রকাশ হবার ১৫ মিনিট পর।
রেজাল্ট দেখতে পাবেন এভাবে
wbbsedata.com
wbbse.wb.gov.in এই দুই ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পাবেন।
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে?
মাধ্যমিকের ঠিক কয়েক দিন পরেই আসছে উচ্চ মাধ্যমিকের ফল। আগামী ১৪ মে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে শিক্ষা সংসদ। ওই দিন সকাল ১০টায় ফলাফল ঘোষণার পর বেলা ১১টা থেকে অনলাইনে নিজের নম্বর দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা।
কীভাবে রেজাল্ট দেখবেন?
অনলাইনে রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের সর্ব প্রথমে সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in এ প্রবেশ করতে হবে। পোর্টালটি খোলার পর সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নির্দিষ্ট রেজাল্ট লিঙ্কে ক্লিক করলেই একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে নিজের অ্যাডমিট কার্ড দেখে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর নির্ভুলভাবে বসাতে হবে এরপর ক্যাপচা দিয়ে। ‘ সাবমিট’ বাটনে ক্লিক দেখতে পাবেন আপনার রেজাল্ট।

