রাজ্যবাসীর জন্য সুখবর, পশ্চিমবঙ্গ সরকার নতুন স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (Mukhyamantri Swasthya Bima Yojana – MMSBY)‘ চালুর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলিকে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হবে। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে সরকারি ও বেসরকারি হসপিটালে চিকিৎসা করতে পারবেন।
এই প্রকল্পটি মূলত সেইসব পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য, যাদের নাম স্বাস্থ্য সাথী কার্ডে অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু আয়ুষ্মান ভারত (AB PM-JAY)-এর আওতায় নেই।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (MMSBY) প্রকল্পের উদ্দেশ্য
সরকারের লক্ষ্য হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার (MMSBY) মাধ্যমে যোগ্য নাগরিকদের উন্নত চিকিৎসার সুযোগ করে দেওয়া এবং অসুস্থতার কারণে আর্থিক বোঝা কমানো।
কারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা (MMSBY) প্রকল্পের সুবিধা পাবেন?
যেসব ব্যক্তি—
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
- স্বাস্থ্য সাথী প্রকল্পে অন্তর্ভুক্ত।
- কিন্তু আয়ুষ্মান ভারত (AB PM-JAY)-এর আওতায় নন।
কারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা (MMSBY) প্রকল্পের সুবিধা পাবেন না?
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী নিম্নলিখিত ব্যক্তিরা এই প্রকল্পের বাইরে থাকবেন—
- যাদের পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি।
- পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প (WB Health Scheme)-এর আওতাভুক্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগী।
- কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প (Central Government Health Scheme)-এর সুবিধাভোগী।
- Employees Insurance Scheme প্রকল্পের সুবিধাভোগী।
- কেন্দ্র বা রাজ্য সরকারের PSU, স্থানীয় সংস্থা, বোর্ড, ট্রাস্ট বা অন্য সরকারি প্রতিষ্ঠানের গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধাভোগী।
- সরকারি মেডিকেল অ্যালাউন্স পান এমন সরকারি কর্মচারী বা পেনশনভোগী।
- ৭০ বছরের বেশি বয়সী ব্যক্তি, কারণ তাঁরা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত Vay Vandana Scheme-এর আওতায় থাকবেন।
- ভবিষ্যতে রাজ্য সরকার যাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেবে।
- ভোটার তালিকা (SIR)-থেকে মৃত, অনুপস্থিত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট হিসেবে বাদ পড়া ব্যক্তিরা।
তবে জানিয়ে দেওয়া হয়েছে,
- যাদের আবেদন CAA অথবা SIR Tribunal-এ বিচারাধীন রয়েছে, তারা অন্য সব যোগ্যতা পূরণ করলে এই প্রকল্প থেকে বাদ পড়বেন না।
মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার (MMSBY) প্রধান বৈশিষ্ট্য
১. বছরে পরিবারপিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।
২. একজন ব্যক্তি একই সময়ে রাজ্য বা কেন্দ্র সরকারের একাধিক স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। একটি প্রকল্পই বেছে নিতে হবে।
৩. চিকিৎসার টাকা পরে ফেরত (Reimbursement) দেওয়া হবে না। অর্থাৎ আগে নিজের টাকা খরচ করে চিকিৎসা করলে পরে সরকার থেকে ফেরত পাওয়ার ব্যবস্থা নেই। সরাসরি ক্যাশলেস চিকিৎসার সুবিধা মিলবে।
৪. প্রকল্পটি পুরো পরিবারের জন্য হলেও পরিবারের প্রতিটি সদস্যের নামে আলাদা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা (MMSBY) কার্ড দেওয়া হবে।
৫. কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। অর্থাৎ এই স্বাস্থ্য কার্ড তৈরির জন্য কোনও ফি দিতে হবে না।
৬. একটি পরিবারে যত সদস্য থাকুক না কেন, সবাই এই প্রকল্পের আওতায় আসতে পারবেন (যোগ্য হলে)।
৭. আগে থেকে থাকা রোগেরও চিকিৎসা হবে।
৮.অনুমোদিত হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার খরচ সরাসরি প্রকল্পের মাধ্যমে মেটানো হবে।
৯. পুরো প্রকল্পটি অনলাইন আইটি প্ল্যাটফর্মে পরিচালিত হবে।
১০. আধারভিত্তিক যাচাই বাধ্যতামূলক। নাম নথিভুক্তি, হাসপাতালে ভর্তি এবং ছাড়পত্র (Discharge)-এর সময় আধার দিয়ে পরিচয় যাচাই করতে হবে।
১১. চিকিৎসা হবে AB PM-JAY-এর গাইডলাইন অনুযায়ী। কোন রোগের কী চিকিৎসা হবে এবং কত খরচ হবে, তা আয়ুষ্মান ভারত (AB PM-JAY)-এর নির্ধারিত নিয়ম মেনেই হবে।
১২. ABHA ID ব্যবহার বাধ্যতামূলক। এই প্রকল্পের সুবিধা নিতে ABHA (Ayushman Bharat Health Account) ID ব্যবহার করতে হবে।
১৩. আয়ুষ্মান ভারতের অনুমোদিত সব হাসপাতালে চিকিৎসা করা যাবে। যেসব হাসপাতাল AB PM-JAY-এর অধীনে অনুমোদিত (Empanelled), সেখানেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
১৪. AB PM-JAY-এর অনলাইন সিস্টেম ব্যবহার করা হবে। এই প্রকল্প পরিচালনার জন্য TMS (Transaction Management System), BIS (Beneficiary Identification System) এবং AB PM-JAY-এর অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে।
নোটিশে পরিবারের সংজ্ঞা বলতে বোঝানো হয়েছে,
পরিবার নির্ধারণ করা হবে ২০১১ সালের Socio Economic and Caste Census (SECC) এবং আয়ুষ্মান ভারত (AB PM-JAY)-এর নিয়ম অনুসারে। এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে— পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ও স্টেট হেলথ এজেন্সি (State Health Agency)

