নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, শুভেন্দুর কড়া বার্তার পরই চাকুলিয়া থেকে গ্রেফতার কিরণকুমার

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সামাজিক মাধ্যমে আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করার অভিযোগে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।  বুধবার গভীর রাতে ইসলামপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা এবং চাকুলিয়া থানার যৌথ অভিযানে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।  ধৃতের নাম কিরণকুমার দাস।  তাঁর বাড়ি চাকুলিয়া থানার ঝাড়বাড়ি এলাকায়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে সামাজিক মাধ্যমে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়।  অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।  তদন্তের পর বুধবার গভীর রাতে কিরণকুমার দাসকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার ধৃতকে ইসলামপুরের অতিরিক্ত মুখ্য ও দায়রা আদালতে পেশ করা হয়।  জেলা পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে।

ইসলামপুর জেলা পুলিশ সুপার রাকেশ সিংহ জানান, সাইবার অপরাধ দমন থানায় অভিযোগ জমা পড়েছিল।  সেই অভিযোগের ভিত্তিতেই একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে হেফাজতে নেওয়া হচ্ছে।

পুলিশের দাবি, ধৃত কিরণকুমার দাস গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুর জেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।  তবে সামাজিক মাধ্যমে ঠিক কী মন্তব্য করা হয়েছিল এবং সেই মন্তব্যের প্রেক্ষিতে কোন কোন ধারায় মামলা করা হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় সম্প্রতি রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছিলেন।  তার পরেই এই গ্রেফতারি ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।