কারচুপির অভিযোগে ফালতার সব বুথেই ভোট বাতিল, ২১ মে ফের ভোটগ্রহণ, ফল ঘোষণা ২৪ মে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

এবার বঙ্গ রাজনীতিতে নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের! এক ধাক্কায় বাতিল হয়ে গেল ২৯ এপ্রিলের ১৪৪-ফালতা বিধানসভা কেন্দ্রের গোটা ভোট।  স্পেশাল অবজারভার ও জেলা নির্বাচনী আধিকারিকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে এদিন জানানো হয়েছে, ফালতার ২৮৫টি বুথেই আগামী ২১ মে নতুন করে ভোট নেওয়া হবে।  এই পুনর্নির্বাচনের ফল ঘোষণা করা হবে ২৪ মে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রিপোর্টে জানানো হয়েছে, ফালতায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের পরিবেশ ছিল না।  প্রায় ২১ শতাংশ বুথে ইভিএম মেশিনের ব্যালট ইউনিটে কালো মাস্কিং টেপ লাগিয়ে রাখা হয়েছিল।  এমনকি কোন ভোটার কাকে ভোট দিচ্ছেন, তা চিহ্নিত করতে মেশিনের বোতামে বিশেষ সুগন্ধি বা কালি মাখিয়ে রাখার মতো জালিয়াতির প্রমাণ মিলেছে।

সিসিটিভি ও ওয়েবকাস্টিং ফুটেজ বিশ্লেষণ করে কমিশন আরও জানিয়েছে, বহু বুথে ভোটারের বদলে প্রভাবশালী ব্যক্তিরা ভোট দিয়ে দিয়েছেন।  নিয়ম ভেঙে ভোটকর্মীদেরও গোপন কক্ষে ঢুকতে দেখা গিয়েছে। চাঞ্চল্যকর তথ্য এই যে, বহু বুথের আসল সিসিটিভি ফুটেজ মুছে ফেলে সেখানে অন্য রাজ্যের পুরনো নির্বাচনের ভিডিও মেমোরি চিপে ভরে রাখা হয়েছিল।

রিপোর্টে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।  ভোটের দিন দুপুর ১টার মধ্যেই প্রায় ৫৮ শতাংশ ভোট পড়ে গেলেও রিটার্নিং অফিসার কোনো কার্যকরী ব্যবস্থা নেননি বলে অভিযোগ।  এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষিতে জনপ্রতিনিধিত্ব আইনের ৫৮ ও ৫৮এ ধারা প্রয়োগ করে কমিশন এই পুনর্নির্বাচনের নির্দেশ দিল।  ২১ মে কেন্দ্রীয় বাহিনীর পাহাড়ায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।