‘সাভারকর ব্রিটিশদের সাহায্য করেছিলেন’, মন্তব্যের জেরে রাহুলের বিরুদ্ধে মামলা, শেষ পর্যন্ত খারিজ সুপ্রিম কোর্টে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বীর সাভারকরকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধির মন্তব্যের জেরে উত্তরপ্রদেশে দায়ের হওয়া ফৌজদারি মামলা থেকে বড় স্বস্তি পেলেন।  শুক্রবার সেই মামলা এবং নিম্ন আদালতের জারি করা সমন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।  বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ জানিয়েছে, রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা চালানোর জন্য উত্তরপ্রদেশ সরকারের প্রয়োজনীয় আইনি অনুমোদন নেওয়া হয়নি।  ফলে এই মামলায় আর কোনও বিচারপ্রক্রিয়া এগোনোর সুযোগ নেই।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

২০২২ সালে ‘ভারত জোড়ো যাত্রার’ সময় সাভারকরকে নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল।  তাঁর অভিযোগ ছিল, সাভারকর ব্রিটিশদের কাছে চিঠি লিখে ক্ষমা চেয়েছিলেন এবং ব্রিটিশ শাসকদের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন।  এই মন্তব্যকে কেন্দ্র করেই উত্তরপ্রদেশের আইনজীবী নৃপেন্দ্র পাণ্ডে রাহুলের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেন।  পরে নিম্ন আদালত থেকে রাহুলকে সমন পাঠানো হয়।

মামলাটি নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানির সময় বেঞ্চ জানতে চায়, রাহুলের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চালানোর জন্য উত্তরপ্রদেশ সরকারের অনুমোদন রয়েছে কি না। রাহুলের আইনজীবী শিশির চন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারের হয়ে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল কেএম নটরাজ জানান, প্রয়োজনীয় অনুমোদনের কোনও উল্লেখ নেই। এরপরই আদালত জানায়, এমন অনুমোদন না থাকলে মামলা চালিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না।

এর পরেই রাহুলের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ এবং ম্যাজিস্ট্রেটের জারি করা সমন বাতিল করে দেয় শীর্ষ আদালত।  বেঞ্চ স্পষ্ট করে জানায়, এই মামলার যাবতীয় প্রক্রিয়া এখানেই শেষ।

এর আগে মামলাটি নিয়ে শুনানির সময় রাহুলের সাভারকর-সংক্রান্ত মন্তব্য নিয়ে কড়া পর্যবেক্ষণও করেছিল সুপ্রিম কোর্ট।  তবে এবার প্রয়োজনীয় সরকারি অনুমোদন না থাকার বিষয়টি সামনে আসায় মামলাটিই খারিজ হয়ে গেল।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।