SINP Recruitment 2026: মাধ্যমিক পাশ, ITI, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট—সবার জন্য চাকরির সুযোগ, আবেদন শুরু আজই

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।  কেন্দ্রীয় সরকারের পরমাণু শক্তি দফতরের (DAE) অধীন সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স (SINP), কলকাতায় একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  বৈজ্ঞানিক, প্রযুক্তিগত, প্রশাসনিক ও সহায়ক বিভাগে সরাসরি নিয়োগের মাধ্যমে কর্মী নেবে বলে জানিয়েছে।  মাধ্যমিক পাশ থেকে শুরু করে ITI, ডিপ্লোমা, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে বিভিন্ন বিভাগে ৬৯টি শূন্যপদ নিয়োগ করবে।  Scientist ‘C’ পদে আবেদন করতে হলে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে পদ অনুযায়ী Physics, Applied Physics, Electronics, Optics বা Photonics-এ M.Sc ডিগ্রি থাকতে হবে।  পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতার দরকার।
Scientific Assistant ‘B’ পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা (Computer Software Technology, Computer Science, Electronics & Instrumentation, Electrical, Mechanical, HVAC, Air Conditioning ইত্যাদি) থাকতে হবে।  কিছু পদের ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতার দরকার।

Technician ‘B’ পদের জন্য উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক পাশের সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট এবং তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। 

বিভিন্ন ট্রেডের মধ্যে রয়েছে Computer Hardware, Welding, Draughtsmanship (Civil), Carpentry, Electrician, Refrigeration & Air Conditioning, Electronics Mechanic, COPA ও Instrument Mechanic।

Lower Division Clerk (LDC) পদে আবেদন করতে হলে স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ হতে হবে।  এছাড়া ইংরেজি টাইপিং দক্ষতা এবং কম্পিউটারের সার্টিফিকেট লাগবে।

Security Guard পদের জন্য মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।

Work Assistant ‘A‘ পদের জন্য মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Halwai-cum-Cook পদের জন্য মাধ্যমিক পাশের সঙ্গে Catering-এ সার্টিফিকেট বা ডিপ্লোমা এবং রান্নার কাজে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: বয়সসীমাও পদের ভিত্তিতে ২৫ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।  সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি: এই পদগুলোতে নিয়োগের জন্য পদ অনুযায়ী আলাদা নির্বাচন প্রক্রিয়া রাখা হয়েছে। অধিকাংশ পদের ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা হবে।  এরপর যে প্রার্থীরা পাশ হবেন, তাঁদের ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট নেওয়া হবে।  LDC পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পর টাইপিং টেস্ট দিতে হবে। Security Guard পদের জন্য প্রথমে শারীরিক সক্ষমতা (Physical Fitness Test) যাচাই করবে, এরপর হবে লিখিত পরীক্ষা।  আর Scientist ‘C’ পদের জন্য যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।  প্রয়োজনে ইন্টারভিউয়ের আগে একটি যোগ্যতামূলক লিখিত পরীক্ষাও নিতে পারেন।

আবেদন ফি: এই নিয়োগে আবেদন ফি পদভেদে আলাদা। তবে Scientist ‘C’ এবং Scientific Assistant ‘B’ পদের জন্য আবেদন ফি ৫০০ টাকা।  অন্যদিকে Technician ‘B’, LDC, Security Guard, Work Assistant ‘A’ এবং Halwai-cum-Cook-সহ বাকি পদগুলির জন্য আবেদন ফি ৩০০ টাকা।  তবে মহিলা প্রার্থী, PwBD, প্রাক্তন সেনাকর্মী, ডেপুটেশন প্রার্থী এবং সংরক্ষিত পদের SC/ST প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

বেতন স্কেল: কেন্দ্রীয় সরকারের ৭ম বেতন কমিশন (7th CPC) অনুযায়ী বেতন দেবে।  Scientist ‘C’ পদে মাসিক বেতন ৫৬ হাজার ১০০ টাকা থেকে ১ লাখ ৭৭ হাজার ৫০০টাকা পর্যন্ত, Scientific Assistant ‘B’ পদে ৩৫,৪০০–১,১২,৪০০ টাকা পর্যন্ত, Technician ‘B’, Security Guard ‘A’, Work Assistant ‘A’ ও Halwai-cum-Cook পদে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকা পর্যন্ত এবং Lower Division Clerk (LDC) পদে ১৯,৯০০–৬৩,২০০ টাকা পর্যন্ত মাসিক বেতন দেবে।  এছাড়া Assistant Administrative Officer-I পদে ৪৪,৯০০–১,৪২,৪০০ টাকা মাসিক বেতন দেবে।  মূল বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা (DA), বাড়িভাড়া ভাতা (HRA), পরিবহণ ভাতা (TA) এবং অন্যান্য সুযোগ-সুবিধাও মিলবে বলে জানিয়েছে।

আবেদনের সময়সীমা ও পদ্ধতি:

এই নিয়োগের জন্য গত ৩১ জুলাই ২০২৬ থেকে অনলাইনে আবেদন শুরু হয়।  এবং আগ্রহী প্রার্থীরা ১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৩টা পর্য্ন্ত চলবে।  তবে অনলাইনে আবেদন করার পর আবেদনপত্রের PDF কপি ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে।  বিশদ জানতে প্রার্থীদের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

SINP Recruitment 2026 PDF Download Link: Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।