Appellate Tribunal Supplementary Voter List Download: আজই প্রকাশ প্রথম দফার বিশেষ ভোটার তালিকা, ২৩ এপ্রিল ভোট দিতে পারবেন ট্রাইব্যুনালের ছাড়পত্র পাওয়া ভোটাররা – 555

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘ কয়েক মাসের টানাপোড়েন, জটিল বিচারিক প্রক্রিয়া এবং ১৫টি সাপ্লিমেন্টারি ও SIR FinalRoll-Rev2 – 2026 তালিকার পর অবশেষে প্রকাশিত হলো অ্যাপিলেট ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া ভোটারদের প্রথম দফার সর্বশেষ তালিকা।  বুধবার সকালে কমিশন জোড়া তালিকা সামনে এনেছে— এক দিকে যেমন রয়েছে ট্রাইব্যুনালের ছাড়পত্র পাওয়া ভোটারদের ‘Appellate Tribunal Supplementary List No. 1’, তেমনই অন্য দিকে প্রকাশিত হয়েছে ‘Appellate Tribunal Deleted List No. 1’।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। তার ঠিক একদিন আগে, অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।  এদিন বুধবার কমিশন এই তালিকা প্রকাশ্যে আনে।  জানা গিয়েছে, এই তালিকায় যাঁদের নাম উঠেছে, তাঁরাই আগামী বৃহস্পতিবার বুথে গিয়ে ভোট দিতে পারবেন।

ভোটের মুখে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি।  বিষয়টি শেষ পর্যন্ত পৌঁছয় শীর্ষ আদালত পর্যন্ত।  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছিল, ভোটের একটি নির্দিষ্ট সময় আগে বিধি মেনে বৈধ ভোটারদের তালিকা প্রকাশ করতেই হবে।  সেই নির্দেশকে মান্যতা দিতেই কোমর বেঁধে নামে কমিশন।

মূলত যে সমস্ত ভোটারের নাম ‘বিচারাধীন’ বা ‘সন্দেহজনক’ তালিকায় ছিল, এবং নিষ্পত্তির হবার পর তাঁদের বাদ বা ডিলেট করে দেওয়া হয়।  সেসব ভোটারদের জন্য প্রাক্তন বিচারপতিদের নিয়ে তৈরি করা হয় অ্যাপিলেট ট্রাইব্যুনাল। কমিশন সূত্রে খবর, প্রায় ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম প্রাথমিক তালিকায় বাদ পড়েছিল।  এর বিপরীতে ট্রাইব্যুনালে আবেদন জমা পড়েছিল ৩৪ লক্ষ ৩৫ হাজার ১৭৮টি।  আবেদনকারীরা তাঁদের সপক্ষে প্রয়োজনীয় নথিপত্র ও প্রমাণাদি পেশ করেন অনলাইনে ও অফলাইনে উভয় মাধ্যমে।  দিনরাত এক করে সেই সব তথ্য যাচাইয়ের কাজ শেষ করে ট্রাইব্যুনাল।  বিচার প্রক্রিয়া শেষে যাদের আবেদন বৈধ বলে স্বীকৃতি পেয়েছে, তাঁদের নামই আজকের এই বিশেষ তালিকায় জায়গা পেয়েছে।

রাজনৈতিক মহলের মতে, এই তালিকা প্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।  কারণ, বহু আসনে জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারেন এই নতুন অন্তর্ভুক্ত ভোটাররা।  কমিশন স্পষ্ট জানিয়েছে, তালিকায় নাম থাকলেই ২৩ তারিখ ভোটের লাইনে দাঁড়ানো যাবে।  তবে ট্রাইব্যুনালের রায়ে যাঁদের আবেদন খারিজ হয়েছে, তাঁদের জন্য এবারের ভোটের দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেল।  প্রথম দফার এই প্রক্রিয়ার পর কমিশনের পরবর্তী লক্ষ্য দ্বিতীয় দফার ভোট।  আগামী ২৯ এপ্রিলের সেই দফার জন্য ফের ২৭ এপ্রিল একই ভাবে দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে।

SIR Appellate Tribunal Supplementary List PDF Download West Bengal

SL জেলা ডাউনলোড
1 আলিপুরদুয়ার PDF Download
2 বাঁকুড়া PDF Download
3 বীরভূম PDF Download
4 কোচবিহার PDF Download
5 দক্ষিণ দিনাজপুর PDF Download
6 দার্জিলিং PDF Download
7 হুগলি PDF Download
8 হাওড়া PDF Download
9 জলপাইগুড়ি PDF Download
10 ঝাড়গ্রাম PDF Download
11 কলকাতা PDF Download
12 কালিম্পং PDF Download
13 মালদা PDF Download
14 মুর্শিদাবাদ PDF Download
15 নদিয়া PDF Download
16 উত্তর ২৪ পরগনা PDF Download
17 দক্ষিণ ২৪ পরগনা PDF Download
18 পশ্চিম বর্ধমান PDF Download
19 পূর্ব বর্ধমান PDF Download
20 পশ্চিম মেদিনীপুর PDF Download
21 পূর্ব মেদিনীপুর PDF Download
22 পুরুলিয়া PDF Download
23 উত্তর দিনাজপুর PDF Download

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।