যুবশক্তি ভরসা কার্ডে মাসে ৩০০০ টাকা! কবে শুরু আবেদন, কারা পাবেন, কী কী ডকুমেন্ট লাগবে জানুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামী মাস থেকেই মা-বোনদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম কিস্তির ৩০০০ টাকা।  এবার রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে একটাই প্রশ্ন— কবে মিলবে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের প্রথম কিস্তির ৩০০০ টাকা?

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কীভাবে আবেদন করতে হবে যুবশক্তি প্রকল্পে? আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে? কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? সমস্ত তথ্যই জানানো হয়েছে আজকের প্রতিবেদনে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি (BJP) সরকারের পক্ষ থেকে মোট ১৫টি বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।  একদিকে যেমন মা-বোনদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প সহ একাধিক জনমুখী পরিকল্পনার ঘোষণা করা হয়, ঠিক তেমনই রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য আনা হয় ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্পের প্রতিশ্রুতি।

বিজেপির তরফে জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে ১ কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে।  পাশাপাশি, যতদিন পর্যন্ত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান নিশ্চিত না হচ্ছে, ততদিন পর্যন্ত যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প কী?

“যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প” বা “যুবশক্তি প্রকল্প” হলো পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য ঘোষিত একটি আর্থিক সহায়তা প্রকল্প।  এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা বা ভাতা প্রদান করা হবে বলে জানানো হয়েছিল।

মূলত, কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত যুবকদের আর্থিকভাবে সহায়তা করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।  পাশাপাশি, নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরির কথাও ঘোষণা করা হয়েছিল।

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে কত টাকা দেওয়া হবে?

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল।

এর আগে যুবসাথী প্রকল্পের মাধ্যমে মাসিক ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হতো।  তবে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে সেই আর্থিক সহায়তার পরিমাণ একেবারে দ্বিগুণ করে ৩০০০ টাকা করার কথা জানানো হয়েছে।

যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে?

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।  এই বয়সসীমার মধ্যেই থাকা বেকার যুবক-যুবতীরাই প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন।

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের টাকা কবে থেকে ব্যাংকে ঢুকতে শুরু করবে?

জানা গিয়েছে, আগামী ১ জুন থেকেই যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের আওতায় এই আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।  প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের DBT (Direct Benefit Transfer) লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

তাই আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড ও DBT লিঙ্ক থাকা বাধ্যতামূলক।  না থাকলে টাকা অ্যাকাউন্টে জমা হতে সমস্যা হতে পারে।

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের টাকা কতদিন পর্যন্ত পাওয়া যাবে?

প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র চালু করা যুবসাথী প্রকল্পে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো।

অন্যদিকে, “যুবশক্তি ভরসা কার্ড” প্রকল্পে প্রতি মাসে ৩০০০ টাকা করে ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে।  পাশাপাশি দাবি করা হয়েছে, যতদিন পর্যন্ত উপভোক্তা স্থায়ী চাকরি না পাচ্ছেন, ততদিন পর্যন্ত এই আর্থিক সহায়তা চালু থাকতে পারে।

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে কীভাবে আবেদন জানাতে হবে?

যে সকল বেকার যুবক-যুবতীরা ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পেয়েছেন, অর্থাৎ যাদের নাম আগে থেকেই রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের তালিকায় নথিভুক্ত রয়েছে, তাদের নতুন করে আবেদন করতে হবে না বলে জানা গিয়েছে।

তবে যেসব আবেদনকারী এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পে আবেদন করেননি বা কোনও টাকা পাননি, সেই সকল বেকার যুবক-যুবতীদের নতুন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জানাতে হবে।  আবেদন প্রক্রিয়া শুরু হলে নির্দিষ্ট পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস আপলোড করে ফর্ম জমা দিতে হবে।

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের Online Apply পোর্টাল কী?

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য ঘোষিত নতুন প্রকল্প “যুবশক্তি ভরসা কার্ড”। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের যোগ্য বেকার ছেলে-মেয়েদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতে পারে বলে দাবি করা হয়েছে।

তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের জন্য আলাদা কোনও সরকারি পোর্টাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।  যদিও https://yubasathi.wb.gov.in/ পোর্টালে ইতিমধ্যেই কিছু কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।  একাংশের মতে, খুব শীঘ্রই এই পোর্টালের মাধ্যমেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে।

যুবশক্তি প্রকল্পে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে?

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ নথি অনলাইনে জমা দিতে হতে পারে। সম্ভাব্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হলো—
আধার কার্ড
ভোটার কার্ড
ব্যাংক পাশবই
পাসপোর্ট সাইজের রঙিন ছবি
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট/সার্টিফিকেট

এছাড়াও আবেদন প্রক্রিয়া শুরু হলে সরকারি নির্দেশিকা অনুযায়ী আরও কিছু নথি চাওয়া হতে পারে।

যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প Online Apply পোর্টাল লিংকক্লিক করুন 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।