৪০,০০০ টাকা স্টাইপেন্ডসহ HLL-এ ট্রেইনি নিয়োগের সুযোগ, আবেদন শেষ ১০ মার্চ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত মিনিরত্না প্রতিষ্ঠান HLL লাইফকেয়ার লিমিটেড (HLL) বিভিন্ন বিভাগে মোট ৪০ জন ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।  গত ১৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং চলবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

HLL লাইফকেয়ার লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে যেসব বিভাগে নিয়োগ দেওয়া হবে

১. ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১৭
শিক্ষাগত যোগ্যতা: ৬০ শতাংশ নম্বরসহ কেমিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স, বায়োমেডিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, সিভিল, আইটি ও কম্পিউটার সায়েন্স ব্যাচেলর ডিগ্রি থাকা লাগবে।

২. ফার্মা
পদসংখ্যা: ৬
শিক্ষাগত যোগ্যতা: ৬৫ শতাংশ নম্বরসহ B.Pharm ডিগ্রি থাকতে হবে।

৩. মার্কেটিং
পদসংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা: MBA Marketing, Digital Marketing, PGDBM, MIB বা MPIB ডিগ্রি থাকা লাগবে।

৪. হিউম্যান রিসোর্স
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: এইচ‌আর বিভাগে এমবিএ অথবা MSW, PGDPM, MA PM&IR বা MHRM ডিগ্রি থাকতে হবে।

৫. সোশ্যাল ওয়ার্ক
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: MSW (Medical & Psychiatry) ডিগ্রি থাকা লাগবে।

৬. ডেটা অ্যানালিটিক্স
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ৬৫ শতাংশ নম্বরসহ MBA (ডেটা অ্যানালিটিক্স) ডিগ্রি থাকা লাগবে।

৭. হসপিটাল ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: ৬৫ শতাংশ নম্বরসহ হসপিটাল ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: এই পদ গুলোতে আবেদন জানাতে গেলে সর্বোচ্চ বয়স ২৭ বছর হতে হবে।  তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

বেতন স্কেল: একবছর ট্রেইনি হিসেবে মাসে ৪০,০০০ টাকা পাবেন। এরপর ট্রেইনি শেষ হলে ডেপুটি ম্যানেজার পদে তাদের নিয়োগ দেবে এবং সেই হিসেবে মাসিক বেতন ও ভাতা পাবেন।

নিয়োগ পদ্ধতি:
আবেদন করার পর প্রার্থীদের কম্পিউটার বেস্ট টেস্ট (CBT) পরীক্ষা নেবে সেখানে উত্তীর্ণ হলে, প্রিলিমিনারি ইন্টারভিউ ও সাইকোমেট্রিক অ্যানালিসিস হবে এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন করে সরাসরি নিয়োগ দেবে।

আবেদন ফি: জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের জন্য ১,০০০ টাকা ও জি‌এসটি‌ চার্জ দিতে হবে। এছাড়া বাকি প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

কিভাবে আবেদন করবেন
অফিশিয়াল ওয়েবসাইট https://hllmt.cbtexam.in/ থেকে আবেদন করতে হবে।

HLL Lifecare Limited Recruitment Management Trainees Notification 2026: Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।