রাজ্যে জেলা স্বাস্থ্য দপ্তরে চাকরির সুযোগ! উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করা যাবে, বেতন ৬০,০০০ টাকা পর্যন্ত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বাঁকুড়া জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে কাজের সুযোগ।  জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  ন্যাশনাল হেলথ মিশনের (NHM) অধীনে এই নিয়োগগুলি হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে।  আবেদন করতে পারবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা। মোট ৯টি বিভাগে ১৬টি শূন্যপদে লোকবল নিয়োগ করবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।  এরজন্য প্রার্থীদের আগামী ২৪ মার্চ ২০২৬ সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং শেষ হবে ৮ এপ্রিল ২০২৬।

১. কাউন্সেলর
এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: সোশ্যাল সায়েন্সে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি।  সাথে এমএস অফিস ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং ২ বছরের পূর্ব কাজের অভিজ্ঞতা লাগবে ।
বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর।
বেতন স্কেল: ২০ হাজার টাকা।
নিয়োগ পদ্ধতি: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তরের নম্বর এছাড়া পূর্ব কাজের অভিজ্ঞতা এবং ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।

২. এনআরসি অ্যাটেনড্যান্ট (NRC Attendant) এই পদটি শুধুমাত্র মহিলাদের জন্য ।
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক (HS) পাশ। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই পদে আবেদনের জন্য স্থায়ী জেলার বাসিন্দাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর
বেতন স্কেল: ৫ হাজার টাকা।
নিয়োগ পদ্ধতি: এই পদে নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতার নম্বর ও ডকুমেন্ট যাছাই করে।

৩. স্টাফ নার্স
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: GNM অথবা B.Sc Nursing পাশ থাকা লাগবে। সাথে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে (WBNC) নাম রেজিস্ট্রেশন থাকতে হবে।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
বেতন: ২৫ হাজার টাকা।
নিয়োগ পদ্ধতি: এই পদে নিয়োগ হবে নার্সিং পরীক্ষার চূড়ান্ত নম্বরের ভিত্তিতে সরাসরি।

৪. সাইকোলজিস্ট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: Psychology বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিশু বা পেডিয়াট্রিক অ্যাসেসমেন্টে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
বেতন স্কেল: ২৮ হাজার টাকা।
নিয়োগ পদ্ধতি: উচ্চমাধ্যমিক, স্নাতকের নম্বর এছাড়াও লিখিত পরীক্ষা হবে ৩০ নম্বরের ও ইন্টারভিউ ১৫ নম্বর হবে এরপরে সবমিলিয়ে নিয়োগ করবে।

৫. ফার্মাসিস্ট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: ২ বছরের ডিপ্লোমা ইন ফার্মাসি (D-Pharma) পাশ এবং ‘A’ ক্যাটাগরি ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন থাকতে এবং।  সাথে কম্পিউটার ও বাংলা ভাষায় কথা ও শিখতে হবে।
বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর।
বেতন: ২২ হাজার টাকা।

৬. মেডিক্যাল অফিসার
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা: MBBS পাশ এবং ১ বছরের ইন্টার্নশিপ করা থাকতে হবে।  ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম রেজিস্ট্রেশন লাগবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৬২ বছর।
বেতন: ৬০ হাজার টাকা।

৭. কাউন্সেলর (Counsellor – XV FC)
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: সোশ্যাল সায়েন্সে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। সাথে MS-Office এবং স্বাস্থ্য বা সামাজিক ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে।
বয়সসীমা: ২০ থেকে ৪০ বছর।
বেতন: ২০ হাজার টাকা।

৮. স্টাফ নার্স – পলিক্লিনিক
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: GNM পাশ এবং বাংলা কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
বেতন: ২৫ হাজার টাকা।
নিয়োগ পদ্ধতি: নার্সিং পরীক্ষার ফাইনাল মার্কশিটের নম্বরের ভিত্তিতে সরাসরি নিয়োগ করবে।

৯. কনসালটেন্ট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্ট্যাটিস্টিকসে (Statistics) স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। বায়ো-স্ট্যাটিস্টিকস জানা থাকলে বা স্বাস্থ্যক্ষেত্রে পূর্ব কাজের অভিজ্ঞতা থাকলেও সুবিধা মিলবে।
বয়সসীমা: ২১ থেকে ৪০ বছর।
বেতন: ৩০ হাজার টাকা।

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, স্ক্রিনিং, লিখিত পরীক্ষা, কম্পিউটার পরিচালনার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা খতিয়ে দেখে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে।

আবেদন ফি: জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা এছাড়া বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা।

আবেদন করতে হবে কিভাবে
আবেদন শুধুমাত্র অনলাইনে https://hr.wbhealth.gov.in পোর্টালে গিয়ে করতে হবে।

West Bengal Job Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।