Lab Technician Vacancy West Bengal: রাজ্যে জেলা স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ, ল্যাব টেকনিশিয়ানসহ একাধিক পদে নিয়োগ, কাল থেকেই শুরু আবেদন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যে সরকারি চাকরিতে বড় সুযোগ।  পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  ন্যাশনাল আরবান হেলথ মিশন (NUHM)-এর অধীনে মেডিকেল অফিসার, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্সিং ইন-চার্জ এবং ল্যাব টেকনিশিয়ানসহ একাধিক পদে এই নিয়োগ করবে।  এরজন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীরা আগামীকাল ১২ মার্চ থেকে ২৬ মার্চ ২০২৬ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

১. ল্যাব টেকনিশিয়ান
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে DMLT ডিগ্রি থাকা লাগবে। পাশাপাশি কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করা লাগবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ২২,০০০ টাকা।

২. মেডিকেল অফিসার (ইন-চার্জ)
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: এনএমসি (NMC) স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি এবং পাবলিক হেলথ, কমিউনিটি মেডিসিন বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। সেই সাথে অন্তত ২ বছরের ম্যানেজারিয়াল কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৬৭ বছর।
বেতন স্কেল: ৮০,০০০ টাকা।

৩. চিকিৎসক (পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিক, মেডিসিন, গাইনোকোলজিস্ট, অপথালমোলজিস্ট)
পদসংখ্যা: প্রতিটি বিভাগের জন্য ২ টি করে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে MBBS সহ PG ডিগ্রি অথবা DNB অথবা ডিপ্লোমা।
বয়সসীমা: সর্বোচ্চ ৬২ বছর।
বেতন স্কেল: পিজি ডিগ্রিধারী হলে ৭০,০০০ টাকা এবং পিজি ডিপ্লোমাধারী হলে ৬৫,০০০ টাকা।

৪. নার্সিং ইন-চার্জ
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি (M.Sc) নার্সিং থাকতে হবে এবং অন্তত ১ বছরের ক্লিনিক্যাল অভিজ্ঞতা। এবং মাইক্রোসফট অফিসে কাজ পারতে হবে।
বয়সসীমা: ২২ থেকে ৪০ বছর
বেতন স্কেল: ৫০,০০০ টাকা।

৫. স্টোর অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং ডি.ফার্মা (D.Pharma) ডিগ্রি থাকা লাগবে। এমএস ওয়ার্ড ও এক্সেল কাজ পারতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০ টাকা।

৬. অপথালমিক অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে এবং ২ বছরের প্যারামেডিক্যাল অপথালমিক অ্যাসিস্ট্যান্ট অথবা অপটোমেট্রি ও অপথালমিক টেকনিক ডিপ্লোমা কোর্স থাকতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর মধ্যে হতে হবে।
বেতন স্কেল: ১৮,০০০ টাকা।

এই নিয়োগ গুলো পুরোটাই চুক্তির ভিত্তিতে হবে বলে প্রকাশিত বিজ্ঞপ্তি জানিয়েছে।  এছাড়াও
এই নিয়োগ প্রক্রিয়াটি হবে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে।

আবেদন ফি: জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি, এছাড়া বাকি সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০ টাকা।

কিভাবে আবেদন করতে হবে
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিশিয়াল http://www.wbhealth.gov.in. ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

West Bengal Lab Technician Recruitment Notification 2026: Download PDF 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।