SSB Head Constable (Paramedical) Recruitment 2026: SSB-তে ল্যাব, ফিজিওথেরাপি ও নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ: একগুচ্ছ শূন্যপদে নিয়োগ শুরু, বিস্তারিত জানুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে সশস্ত্র সীমা বল (SSB) এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপি ও নার্সিং অ্যাসিস্ট্যান্টসহ বিভিন্ন প্যারামেডিক্যাল পদে ৭৬টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  হেড কনস্টেবল ও কনস্টেবল পর্যায়ে এই নিয়োগ করবে।  ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে, এবং আবেদন করা যাবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, এস‌এস‌বি‌ তে মোট তিনটি আলাদা আলাদা বিভাগে মোট ৭৬টি শূন্যপদে নিয়োগ করবে।

১. হেড কনস্টেবল (ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট)
শূন্যপদ: ৩০টি।
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ থাকা লাগবে। সাথে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কোর্সের সার্টিফিকেটের প্রয়োজন।
বেতন স্কেল: ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা সাথে অন্যান্য সরকারি ভাতা প্রদান করবে।

২. হেড কনস্টেবল (ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট)
শূন্যপদ: ১২টি।
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ। এছাড়া ফিজিওথেরাপিতে কমপক্ষে ২ বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে এবং ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
বেতন স্কেল: ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা। এছাড়াও সরকারি সুযোগ সুবিধা পাবেন।

৩. কনস্টেবল (নার্সিং অ্যাসিস্ট্যান্ট কাম মেডিক)
শূন্যপদ: ৩৪টি।
যোগ্যতা: বিজ্ঞানসহ মাধ্যমিক পাশ। এবং ৩ বছরের জেনারেল নার্সিং কোর্স করা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।
বেতন স্কেল: ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা। পাশাপাশি সরকারি সুযোগ সুবিধা।

বয়সসীমা: সবকটি পদের জন্যই প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

নিয়োগ পদ্ধতি: আবেদনকারীদের প্রথমে ফিজিক্যাল টেস্ট (PET ও PST) নেবে।  এর পরবর্তী ধাপে থাকবে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা, যেখানে সাধারণ জ্ঞান, অঙ্ক ও টেকনিক্যাল বিষয়ের প্রশ্ন থাকবে।  এই লিখিত পরীক্ষায় পাশ করলে ডকুমেন্ট যাচাই ও সংশ্লিষ্ট কাজের দক্ষতা (Skill Test) পরীক্ষা নেবে।  সবশেষে সেনাবিভাগের নিজস্ব চিকিৎসকদের দ্বারা শারীরিক সুস্থতা বা মেডিকেল পরীক্ষা কলবে । সবশেষে চূড়ান্ত নিয়োগ দেবে।

আবেদন ফি: জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা দিতে হবে। এছাড়াও বাকি কার‌ও জন্য আবেদন ফি দিতে হবে না।

কিভাবে আবেদন করতে হবে
Sashastra Seema Bal (SSB) এর ওয়েবসাইটের মাধ্যমে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

Online Apply Link: Click Now 

SSB Head Constable (Paramedical) Recruitment 2026: Click Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।