SSB Constable Tradesman Recruitment 2026: মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় সরকারি চাকরি, SSB-তে ৮২৭ শূন্যপদে কনস্টেবল নিয়োগ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সশস্ত্র সীমা বল (SSB)-এ কনস্টেবল পদে মোট ৮২৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে SSB এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।  মাধ্যমিক পাশ করলেই এই চাকরির জন্য আবেদন করা যাবে।  ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ গতকাল ২১ মার্চ, ২০২৬ থেকে শুরু হয়েছে।যা চলবে আগামী ১ এপ্রিল, ২০২৬ পর্য্ন্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, সশস্ত্র সীমা বল (SSB) মোট ১১টি আলাদা আলাদা বিভাগে (ট্রেড) ৮২৭ কি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করবে।

১. কনস্টেবল (ড্রাইভার) এই পদটি শুধুমাত্র পুরুষদের জন্য।
শূন্যপদ: ৫৫৩টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস। এর সাথে ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স (Heavy Vehicle Driving License) থাকা লাগবে।
বয়স: ২১ থেকে ২৭ বছর।

২. কনস্টেবল (ভেটেরিনারি)
শূন্যপদ: ৩৪টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাস। এর পাশাপাশি যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত হাসপাতাল থেকে এই কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৭ বছর।

৩. কনস্টেবল (নার্সিং অর্ডারলি)
শূন্যপদ: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাস। এছাড়া ফার্স্ট এইড (First Aid) সার্টিফিকেট এবং এই কাজে এক বছরের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন পড়বে।
বয়স: ১৮ থেকে ২৭ বছর।

৪. কনস্টেবল (গার্ডেনার / মালী)
শূন্যপদ: ৪১টি
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাস। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৩ বছর।

৫. কনস্টেবল (ওয়াটার ক্যারিয়ার)
শূন্যপদ: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অথবা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৩ বছর।

৬. কনস্টেবল (কবলার / মুচি)
শূন্যপদ: ২৫টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। সংশ্লিষ্ট ট্রেডে কাজের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন অথবা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৩ বছর।

৭. কনস্টেবল (টেইলর / দর্জি)
শূন্যপদ: ৪১টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। সেলাই জানতে হবে অথবা এই বিষয়ে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৩ বছর।

৮. কনস্টেবল (ওয়াশারম্যান / ধোপা)
শূন্যপদ: ৭৪টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস।  সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অথবা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৩ বছর।

৯. কনস্টেবল (বার্বার / নাপিত)
শূন্যপদ: ৪৩টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস।  নাপিতের কাজের অভিজ্ঞতা অথবা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৩ বছর।

১০. কনস্টেবল (ওয়েটার)
শূন্যপদ: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস।  সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা অথবা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৩ বছর।

১১. কনস্টেবল (কার্পেন্টার)
শূন্যপদ: ৭টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক পাস। কাঠের কাজের অভিজ্ঞতা অথবা আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ২৫ বছর।

উপরের সমস্ত পদে আবেদনের জন্য সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতন স্কেল: সপ্তম পে কমিশন অনুযায়ী মাসিক বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত হবে।  এছাড়াও মহার্ঘ ভাতা, ঘর ভাড়ার ভাতা, রেশন ভাতা-সহ অন্যান্য সরকারি ভাতা দেবে।

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের প্রথমে ফিজিক্যাল টেস্ট (শারীরিক সক্ষমতা ও মাপজোক) নেবে।  এরপর কম্পিউটার বেস্ট টেস্ট( CBT), সংশ্লিষ্ট কাজের দক্ষতার পরীক্ষা (ট্রেড টেস্ট) এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।  সবশেষে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ফাইনাল নিয়োগ করবে।

আবেদন ফি: আবেদন ফি হিসেবে জেনারেল, ওবিসি ও ইডব্লিউএস প্রার্থীদের ১০০ টাকা দিতে হবে তবে মহিলাসহ বাকি প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে না।

কিভাবে আবেদন করতে হবে
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের https://applyssb.com/SSB_CT_25/applicationIndex
রেজিস্ট্রেশন করে ফর্ম পূরণ করতে হবে।  এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। ফর্ম সামমিট‌ হয়ে গেলে তা‌ প্রিন্ট করে রাখতে হবে।

SSB Constable Recruitment 2026 Notification Download: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।