Kolkata Job 2026: কলকাতার CNCI-তে নার্সিং ও প্যারামেডিক্যাল পদে নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরি প্রার্থীদের জন্য সুখবর এবার ঘরের কাছেই কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটে
(CNCI)-তে নার্সিং, প্যারামেডিক্যাল ও নন-মেডিক্যাল বিভাগের একাধিক পদে কর্মী নিয়োগ করবে।  এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে যা কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘এইচএলএল লাইফকেয়ার লিমিটেড’-এর মাধ্যমে এই নিয়োগ হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, এই নিয়োগে স্টাফ নার্স, আইসিইউ টেকনিশিয়ান, রেডিওগ্রাফার, ল্যাব টেকনিশিয়ান, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট, আইটি এক্সিকিউটিভ, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টস, পেশেন্ট কেয়ার, মেডিক্যাল ট্রান্সক্রিপশনিস্ট সহ মোট ৭৯ ধরনের পদে নিয়োগ করছে।

পদ অনুযায়ী যোগ্যতা আলাদা আলাদা হবে। নার্সিং পদের ক্ষেত্রে B.Sc Nursing বা GNM, টেকনিশিয়ান পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা B.Sc, অ্যাকাউন্টস পদের জন্য B.Com, রেডিওগ্রাফার পদের জন্য Radiology তে B.Sc বা ডিপ্লোমা, ল্যাব টেকনিশিয়ানের জন্য Laboratory Technology তে ডিগ্রি বা ডিপ্লোমা, আইটি পদের জন্য IT বা কম্পিউটার সায়েন্স ডিগ্রি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট বা পেশেন্ট কেয়ার পদের জন্য যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন হলেই হবে।  তবে বেশিরভাগ পদের ক্ষেত্রে ১ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তবে সিনিয়র পদের জন্য অতিরিক্ত অভিজ্ঞতা প্রয়োজন পড়বে।

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।  এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

নিয়োগ পদ্ধতি: আবেদনপত্র চেক করে যোগ্য প্রার্থীদের লিস্ট তৈরি করবে এরপর তাদের সরাসরি ইন্টারভিউয়ের (Interview) জন্য ডাকবে। ইন্টারভিউ দিয়েই নিয়োগ।

এরজন্য প্রার্থীরা কীভাবে আবেদন করবে
প্রার্থীরা মোবাইল অথবা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আবেদন করতে পারবে।  এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যই শুরু হয়ে গিয়েছে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ মার্চ।

উল্লিখিত ফর্মটি পূরণ করে তা ডাউনলোড করতে হবে।  এরপর সেই পূরণ করা ফর্মের সঙ্গে নিজের সিভি (CV) এবং প্রয়োজনীয় সব ডকুমেন্টস পিডিএফ (PDF) ফরম্যাটে সংস্থার দেওয়া গুগল ফর্মে আপলোড করতে হবে।  বিশত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।

Chittaranjan National Cancer Institute Recruitment Notification 2026: PDF Download 

Chittaranjan National Cancer Institute Online Apply Link:- Click Now 

HLL Lifecare Recruitment Application Form: Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।