Supplementary Voter List 2 Download: তালিকা-বিভ্রাটে দিশেহারা ভোটাররা, দ্বিতীয় সাপ্লিমেন্টারি কি আজই? জানুন! – 111

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা এখন থামার নয়।  গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর জানা যায়, প্রায় ৬০ লক্ষ আবেদনকারীর নাম Under Adjudication বা বিবেচনাধীন অবস্থায় রয়েছে।  এই বিপুল সংখ্যক মানুষের ভাগ্য নির্ধারণে গত সোমবার মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করে কমিশন।  এবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকাটি কবে আসবে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।  নির্বাচন কমিশন সূত্রে খবর, আজ শুক্রবার বা আগামীকাল শনিবার ২৭ অথবা ২৮ মার্চ তারিখের মধ্যেই প্রকাশিত হতে পারে বহু প্রতীক্ষিত এই দ্বিতীয় অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা।

কমিশন সূত্রে জানা গেছে, বিচারবিভাগীয় আধিকারিকরা বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তির কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন গড়ে প্রায় ২ লক্ষ করে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন থাকা আবেদনের নিষ্পত্তি করা হচ্ছে।  এখনও পর্যন্ত মোট ৬০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৩৬ লক্ষ মানুষের আবেদনের ফয়সালা সম্ভব হয়েছে।  আজ শুক্রবার বিকেল পর্যন্ত এই যাচাই প্রক্রিয়া চলবে এবং তারপরই সাপ্লিমেন্টারি তালিকার জন্য চূড়ান্ত ডেটা প্রসেসিং শুরু হবে।

তবে এই তালিকা প্রকাশের সময় নিয়ে ভোটারদের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে।  যদিও আজ রাত ৯টায় তালিকা প্রকাশের একটি সম্ভাবনা রয়েছে, তবে তথ্য প্রক্রিয়াকরণে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগতে পারে।  গত সোমবারের অভিজ্ঞতার কথা মাথায় রেখে মনে করা হচ্ছে, চূড়ান্ত তালিকাটি পেতে পেতে আজ মধ্যরাত গড়িয়ে যেতে পারে।  পুরো বিষয়টি বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সরাসরি তত্ত্বাবধানে থাকায়, ঠিক কতজনের নাম শেষ পর্যন্ত তালিকায় ফিরবে তা নিয়ে কমিশন এখনও কোনো নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।  মূলত আদালতের ই-স্বাক্ষর (e-sign) এবং বিভিন্ন বুথ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই দ্বিতীয় তালিকাটি পোর্টালে আপলোড করা হবে।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ মেনে ভোটারদের জন্য আপিলেট ট্রাইব্যুনালে আপিল করার পথ খোলা রাখা হয়েছে।  যাঁদের নাম এই তালিকাতেও ‘বাতিল’ বা ‘ডিলিট’ থাকবে, তাঁরাই মূলত এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন। তবে এই ট্রাইব্যুনালগুলো কোথায় ও কবে থেকে কাজ শুরু করবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  যদিও এই ট্রাইব্যুনালের কাজের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন ২৩ জেলার মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগ করে রেখেছে।

West Bengal SIR Supplementary Voter List 2026 – Check & Download Guide – SIR সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন?

১) পশ্চিমবঙ্গের অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে কমিশনের অফিসিয়াল Voter Service Portal-এ যেতে হবে।  নিচের লিংকে ক্লিক করেও সরাসরি প্রবেশ করতে পারবেন।


২) পোর্টালের হোমপেজে গিয়ে “Download Electoral Roll” অপশনে ক্লিক করুন।
৩) এরপর নতুন পেজে—
State: West Bengal নির্বাচন করুন
Year: 2026 সিলেক্ট করুন
Roll Type:
Adjudication Supplementary List অথবা
Adjudication Delete List
আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি বেছে নিন।

৪) তারপর—
জেলা (District) নির্বাচন করুন
বিধানসভা (Assembly Constituency) নির্বাচন করুন
ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন
এরপর নিচে আপনার বুথ (Part No.) খুঁজে নিয়ে পাশের বক্সে ✔️ টিক দিন এবং উপরে থাকা “Download Selected PDF’s” বাটনে ক্লিক করুন।

৫) কয়েক সেকেন্ড অপেক্ষা করলে আপনার নির্বাচিত ভোটকেন্দ্রের সাপ্লিমেন্টারি লিস্ট / ডিলিট লিস্ট PDF আকারে চলে আসবে।

 

SL জেলা ডাউনলোড
1 আলিপুরদুয়ার PDF Download
2 বাঁকুড়া PDF Download
3 বীরভূম PDF Download
4 কোচবিহার PDF Download
5 দক্ষিণ দিনাজপুর PDF Download
6 দার্জিলিং PDF Download
7 হুগলি PDF Download
8 হাওড়া PDF Download
9 জলপাইগুড়ি PDF Download
10 ঝাড়গ্রাম PDF Download
11 কলকাতা PDF Download
12 কালিম্পং PDF Download
13 মালদা PDF Download
14 মুর্শিদাবাদ PDF Download
15 নদিয়া PDF Download
16 উত্তর ২৪ পরগনা PDF Download
17 দক্ষিণ ২৪ পরগনা PDF Download
18 পশ্চিম বর্ধমান PDF Download
19 পূর্ব বর্ধমান PDF Download
20 পশ্চিম মেদিনীপুর PDF Download
21 পূর্ব মেদিনীপুর PDF Download
22 পুরুলিয়া PDF Download
23 উত্তর দিনাজপুর PDF Download

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।