অবশেষে প্রতীক্ষার অবসান। রাজ্যে প্রকাশিত হলো এসআইআর এর বিবেচনাধীন ভোটারদের দ্বিতীয় সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা। আজ রাতেই প্রকাশিত হয়ে গেল দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই দফায় মোট ৩৭ লক্ষ বিবেচনাধীন (Under Adjudication) আবেদনের চূড়ান্ত নিষ্পত্তি করা হয়েছে।
প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সময় যান্ত্রিক বিভ্রাটে গভীর রাত হয়ে গিয়েছিল। কিন্তু এবার কমিশন অনেক বেশি তৎপর। নির্ধারিত সময়ের কিছুটা আগেই পোর্টালে এই তালিকা আপলোড করে দেওয়া হয়েছে, যাতে ভোটাররা দ্রুত তাদের স্ট্যাটাস চেক করতে পারেন।
এবারো গতবারের মতোই কমিশন বুথভিত্তিক দুটি আলাদা ভাগে তালিকা প্রকাশ করেছে। প্রথম ভাগে রয়েছে সেই ভোটারদের নাম যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় উঠেছে। আর দ্বিতীয় ভাগে রাখা হয়েছে সেই ভোটারদের নাম যাদের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েছে। ভোটাররা সরাসরি কমিশনের ওয়েবসাইট থেকে নিজ নিজ বুথের অতিরিক্ত তালিকা ডাউনলোড করে নিজেদের নাম চেক করতে পারবেন।
এখানে একটা বিষয় উল্লেখ্য যে, এই পর্যায়ে শুধুমাত্র ওই সমস্ত ভোটারদের সাপ্লিমেন্টারি ভোটার তালিকা বের হয়েছে যে সকল বিবেচনাধীন আবেদনগুলোর নিষ্পত্তি সম্পন্ন হয়েছে এবং কমিশন তা পোর্টালে আপলোড করেছে। বাকিদের জন্য যাচাই প্রক্রিয়া এখনো চলমান।
প্রায় ৩৭ লক্ষ আবেদনের নিষ্পত্তি হলেও, ঠিক কতজনের নাম শেষ পর্যন্ত তালিকায় জায়গা পেল আর কতজনের নাম বাদ পড়ল তা নিয়ে কমিশন এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট সংখ্যা খোলসা করেনি। তবে স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়াটি কঠোর বিচারবিভাগীয় নজরদারিতে সম্পন্ন করা হয়েছে।
কমিশন সূত্রে জানা গেছে, বিচারবিভাগীয় আধিকারিকরা বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তির কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন গড়ে প্রায় ২ লক্ষ করে আন্ডার অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন থাকা আবেদনের নিষ্পত্তি করা হচ্ছে। এখনও পর্যন্ত মোট ৬০ লক্ষ ভোটারের মধ্যে প্রায় ৩৬ লক্ষ মানুষের আবেদনের ফয়সালা সম্ভব হয়েছে। আজ শুক্রবার বিকেল পর্যন্ত এই যাচাই প্রক্রিয়া চলবে এবং তারপরই সাপ্লিমেন্টারি তালিকার জন্য চূড়ান্ত ডেটা প্রসেসিং শুরু হবে।
এছাড়াও দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় আপনার নাম না থাকলে ঘাবড়ানোর কিছু নেই। ভোটারদের জন্য আপিলেট ট্রাইব্যুনালে আপিল করার পথ খোলা রাখা হয়েছে। যাঁদের নাম এই তালিকাতেও ‘বাতিল’ বা ‘ডিলিট’ থাকবে, তাঁরাই মূলত এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন। তবে এই ট্রাইব্যুনালগুলো কোথায় ও কবে থেকে কাজ শুরু করবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদিও এই ট্রাইব্যুনালের কাজের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন ২৩ জেলার মোট ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগ করে রেখেছে।
West Bengal 2nd Supplementary Voter List 2026 PDF Download
| SL | জেলা | ডাউনলোড |
|---|---|---|
| 1 | আলিপুরদুয়ার | PDF Download |
| 2 | বাঁকুড়া | PDF Download |
| 3 | বীরভূম | PDF Download |
| 4 | কোচবিহার | PDF Download |
| 5 | দক্ষিণ দিনাজপুর | PDF Download |
| 6 | দার্জিলিং | PDF Download |
| 7 | হুগলি | PDF Download |
| 8 | হাওড়া | PDF Download |
| 9 | জলপাইগুড়ি | PDF Download |
| 10 | ঝাড়গ্রাম | PDF Download |
| 11 | কলকাতা | PDF Download |
| 12 | কালিম্পং | PDF Download |
| 13 | মালদা | PDF Download |
| 14 | মুর্শিদাবাদ | PDF Download |
| 15 | নদিয়া | PDF Download |
| 16 | উত্তর ২৪ পরগনা | PDF Download |
| 17 | দক্ষিণ ২৪ পরগনা | PDF Download |
| 18 | পশ্চিম বর্ধমান | PDF Download |
| 19 | পূর্ব বর্ধমান | PDF Download |
| 20 | পশ্চিম মেদিনীপুর | PDF Download |
| 21 | পূর্ব মেদিনীপুর | PDF Download |
| 22 | পুরুলিয়া | PDF Download |
| 23 | উত্তর দিনাজপুর | PDF Download |

