রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের কাজে নজিরবিহীন তৎপরতা বজায় রেখেছে নির্বাচন কমিশন। গত সোমবার থেকে ধাপে ধাপে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ তালিকা প্রকাশের রেশ কাটতে না কাটতেই, আজ বুধবার সন্ধ্যায় প্রকাশিত হলো সপ্তম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা। কমিশনের পোর্টালে এই তালিকা আপলোড হওয়ার পরেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
নিয়ম অনুযায়ী, এই তালিকায় যাঁদের নাম ঠাঁই পেয়েছে, তাঁরা আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পূর্বের ধারা বজায় রেখেই কমিশন এই দফাতেও বুথভিত্তিক দুটি আলাদা ভাগে তালিকা প্রকাশ করেছে। এক দিকে যেমন নতুন অন্তর্ভুক্ত হওয়া ভোটারদের নাম রয়েছে, অন্য দিকে তেমনই যান্ত্রিক বা আইনি কারণে যাঁদের আবেদন নাকচ হয়েছে, তাঁদের নামও স্পষ্ট করে দেওয়া হয়েছে। ভোটাররা এখন কমিশনের নিজস্ব ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট বুথের তালিকা ডাউনলোড করে নিজেদের নামের স্থিতি দেখে নিতে পারছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় প্রায় ৬০ লক্ষ ৬ হাজার জন ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন অবস্থায় ছিল। আদালতের কড়া পর্যবেক্ষণে সেই জট কাটাতে ৭০০ জন জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়। কমিশন সূত্রে খবর, প্রতিদিন গড়ে ১ থেকে ২ লক্ষ নামের নিষ্পত্তি করছেন এই আধিকারিকরা।
কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ৩১ মার্চ পর্যন্ত রাজ্যে প্রায় ৪৭.৪ লক্ষ আপত্তির নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তবে এখনও প্রায় ১৫ লক্ষ ভোটারের আবেদনের কাজ বাকি রয়েছে। দেখা যাচ্ছে, নিষ্পত্তির প্রক্রিয়ায় বহু সংখ্যক আবেদনকারীর নাম শেষ পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়ছে। তবে এই বাদ পড়া বা নামহীন ভোটারদের জন্য আইনি রক্ষাকবচও প্রস্তুত রাখা হয়েছে।
যাঁদের নাম সপ্তম তালিকাতেও নেই বা যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্য বিশেষ আপিল ট্রাইব্যুনাল গঠন করেছে কমিশন। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে এই আদালত কাজ শুরু করেছে। জুডিশিয়াল আধিকারিকদের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও নাগরিকের আপত্তি থাকলে, তাঁরা সরাসরি এই ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন। গত শনিবার রাত থেকেই কমিশনের পোর্টালে অনলাইনে আপিল করার পোর্টালটি খুলে দেওয়া হয়েছে।
সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ডাউনলোড জেলা ভিত্তিক ও বিধানসভা ভিত্তিক – Supplementary Voter List Check
১) সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম উঠলো কিনা, তা চেক করার জন্য সর্বপ্রথম কমিশনের ভোটার সার্ভিস পোর্টালে আসতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে Service অপশনে থাকা Download Electoral Roll এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রাজ্য, Year, Roll Type থেকে কোন লিস্ট দেখতে চাচ্ছেন Under Adjudication Supplementary List নাকি Adjudication Deleted লিস্ট তা সিলেক্ট করুন।
৪) এরপর জেলা, বিধানসভা ও নিচ থেকে ভোট কেন্দ্রের পাশের বক্সে টিক মার্ক করে উপরে থাকা Download Selected PDF’s এ ক্লিক করে লিস্ট ডাউনলোড করে দেখে নিন।
| জেলা | PDF ডাউনলোড | নাম চেক |
|---|---|---|
| আলিপুরদুয়ার | PDF Download | Check Now |
| বাঁকুড়া | PDF Download | Check Now |
| বীরভূম | PDF Download | Check Now |
| কোচবিহার | PDF Download | Check Now |
| দক্ষিণ দিনাজপুর | PDF Download | Check Now |
| দার্জিলিং | PDF Download | Check Now |
| হাওড়া | PDF Download | Check Now |
| হুগলি | PDF Download | Check Now |
| জলপাইগুড়ি | PDF Download | Check Now |
| ঝাড়গ্রাম | PDF Download | Check Now |
| কালিম্পং | PDF Download | Check Now |
| কলকাতা | PDF Download | Check Now |
| মালদা | PDF Download | Check Now |
| মুর্শিদাবাদ | PDF Download | Check Now |
| নদিয়া | PDF Download | Check Now |
| উত্তর ২৪ পরগনা | PDF Download | Check Now |
| দক্ষিণ ২৪ পরগনা | PDF Download | Check Now |
| পূর্ব বর্ধমান | PDF Download | Check Now |
| পশ্চিম বর্ধমান | PDF Download | Check Now |
| পূর্ব মেদিনীপুর | PDF Download | Check Now |
| পশ্চিম মেদিনীপুর | PDF Download | Check Now |
| পুরুলিয়া | PDF Download | Check Now |
| উত্তর দিনাজপুর | PDF Download | Check Now |

