আধার কার্ডে ভুল থাকলে এখন খুব সহজেই তা অনলাইনে সংশোধন করা যায়। UIDAI-এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আপনি বাড়িতে বসেই ঠিকানা পরিবর্তন ও বাবা/মা/স্বামীর নাম আপডেট করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আধার কার্ডের ঠিকানা আপডেট করবেন এবং বাবা/মা বা স্বামীর নাম সংশোধন বা যুক্ত করবেন।
ডকুমেন্ট ছাড়াই যেসব পরিবর্তন করতে পারবেন:
- আধার কার্ডের ঠিকানা পরিবর্তন (অনলাইনে)
- আধার কার্ডে বাবা/স্বামী/মায়ের নাম যুক্ত করা
- আধার কার্ডে বাবা/স্বামী/মায়ের নামের ভুল সংশোধন
- আধার কার্ডের ঠিকানা পরিবর্তন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি
- আধার কার্ডের ঠিকানা পরিবর্তন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি
আধার কার্ডের ঠিকানা পরিবর্তন ও বাবা/স্বামীর নাম যুক্ত অনলাইন পদ্ধতি দেখুন –
১) সর্বপ্রথম আপনাকে My Aadhaar এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি আধার কার্ডের অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর মাই আধারের অফিসিয়াল পোর্টালে থাকা Log In এ ক্লিক করুন। যে ব্যক্তির আধার কার্ডের ভুল সংশোধন হবে ও বাবা/স্বামীর নাম যুক্ত হবে তার আধার কার্ড নম্বর দিয়ে লগইন করুন।
৩) এরপর হম পেজে থাকা Address Update এ ক্লিক করুন। পরবর্তী পেজে Family Member Based Address Update এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে আধার কার্ডে থাকা ঠিকানা দেখতে পারবেন, এরপর নিচে Details of Family member required for update এ যে ব্যক্তির (বাবা/স্বামী/মা) নাম ও ঠিকানা যুক্ত করতে চাচ্ছেন তার আধার কার্ড নম্বর উল্লেখ করুন ও নিচে সম্পর্ক সিলেক্ট করে বক্সে টিক মার্ক করে Next করুন।
৫) পরবর্তী পেজে আধার কার্ড আপডেট করার জন্য ৭৫ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। পেমেন্ট হয়ে গেলে Acknowledgement Slip পেয়ে যাবেন। রসিদ কপিতে থাকা SRN Number লিখে রাখুন বা কপি করুন।
৬) এরপর আবার My Aadhaar পোর্টালে এসে Log In এ ক্লিক করে, যে ব্যক্তির আধার কার্ড নম্বর দিয়েছেন Details of Family member required for update এই ঘরে। তাঁর আধার কার্ড নম্বর দিয়ে লগইন করুন।
৭) এরপর নিচে থাকা Family Member Request এ ক্লিক করুন। পরবর্তী পেজে SRN Number উল্লেখ করে Accept এ ক্লিক করুন।
৮) আপনার আবেদন হয়ে গেলে পরবর্তীতে SRN Number দিয়ে Status চেক করতে পারবেন ও আধার কার্ড অনলাইন ডাউনলোড এর পাশাপাশি নতুন ঠিকানার পোস্ট অফিসেও পেয়ে যাবেন।
Aadhar Card Address Update & Father/Husband Name Add Online Apply Link:– Apply Now

