আজ প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ, বৃহস্পতিবার ১৪ মে সকাল ১০টা ৩০ মিনিটে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ছাত্রছাত্রীরা বেলা ১১টা থেকে অনলাইনের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ১০ হাজার। এবারের পরীক্ষার একটি বড় বৈশিষ্ট্য হলো, প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে হওয়া পরীক্ষার ফল প্রকাশ পেতে চলেছে আজ। এছাড়াও পুরনো সিলেবাসের পরীক্ষার্থী এবং তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীরাও আজ তাদের ফলাফল হাতে পাবেন।
সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফল প্রকাশের দিন অর্থাৎ আজই সমস্ত অনুমোদিত স্কুল থেকে ছাত্রছাত্রীদের হাতে হার্ডকপি মার্কশিট, পাশ সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেওয়া হবে। ফলে পরীক্ষার্থীদের মার্কশিটের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৫ দিনের মাথায় সংসদ এই ফলাফল প্রকাশ করছে।
কিভাবে দেখবেন উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬:
উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে (wbchse.wb.gov.in) আসতে হবে। এরপর হোম পেজে থাকা Result এ ক্লিক করুন। এরপর নতুন একটি পেজে ওপেন হবে, প্রথমে থাকা result.wb.gov.in এই লিংকে ক্লিক করুন। পরবর্তী পেজে Admit Card দেখে দেখে রোল নম্বর ও রেজিষ্ট্রেশন নম্বর উল্লেখ করে সহজেই উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 চেক করুন ও মার্কশিট ডাউনলোড করুন।
উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ চেক করার বিভিন্ন পোর্টালের ডাইরেক্ট লিংক নিচে দেওয়া হয়েছে, দেখুন –
১) ★ উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ চেক লিংক– ক্লিক করুন
২) ★ HS Result 2026 Check Link:- Click Now
৩) ★ How To Check HS Result 2026 Direct Link:- Click Now
৪) ★ WBCHSE Class 12 Result Check Link:- Click Now
৫) উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ চেক লিংক ডাইরেক্টঃ– ক্লিক করুন

