Aadhaar Card Gmail ID Link 2026 Free: আজ থেকে আধার কার্ডে সম্পূর্ণ ফ্রিতে ইমেল আইডি লিংক ও আপডেটের নতুন নিয়ম

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

১ জুলাই অর্থাৎ আজ থেকে আধার কার্ডের সঙ্গে Gmail (ইমেল) আইডি সম্পূর্ণ বিনামূল্যে যুক্ত বা আপডেট করা যাবে। এর জন্য আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না।  ঘরে বসেই সহজ কয়েকটি ধাপে এই কাজ করা সম্ভব। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে আধার কার্ডের সঙ্গে Gmail আইডি যুক্ত করবেন এবং এর ফলে কী কী সুবিধা পাওয়া যাবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আধার কার্ডের সঙ্গে Gmail (ইমেল) আইডি নিবন্ধিত থাকলে, আধার অথেনটিকেশনের সময় UIDAI নিবন্ধিত মোবাইল নম্বরের পাশাপাশি নিবন্ধিত ইমেল আইডিতেও OTP পাঠাতে পারে (যেখানে এই সুবিধা প্রযোজ্য)।  ফলে মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে ফোনে OTP না এলেও, ইমেলে পাওয়া OTP ব্যবহার করে সহজেই আধার অথেনটিকেশন সম্পন্ন করা সম্ভব।

শুধু তাই নয়, আধার কার্ডের সঙ্গে Gmail (ইমেল) আইডি নিবন্ধিত থাকলে আধার-ভিত্তিক বিভিন্ন পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে UIDAI-এর পক্ষ থেকে ইমেলে প্রয়োজনীয় নোটিফিকেশন বা অ্যালার্ট পাওয়া যেতে পারে।  যেমন—আধার অথেনটিকেশন, ফেস অথেনটিকেশন বা অন্যান্য নির্দিষ্ট পরিষেবার ব্যবহার সংক্রান্ত তথ্য ইমেলে জানানো হতে পারে। এর ফলে আপনার আধার কোথায় এবং কখন ব্যবহার হয়েছে, সে বিষয়ে দ্রুত জানতে পারবেন এবং অননুমোদিত ব্যবহার হলেও তা দ্রুত নজরে আসতে পারে।  তাই প্রয়োজনীয় সুবিধা ও নিরাপত্তার জন্য আধার কার্ডের সঙ্গে একটি সক্রিয় ইমেল আইডি নিবন্ধন করে রাখা উপকারী।

UIDAI-এর পক্ষ থেকে কয়েকদিন আগেই জানানো হয়েছিল, ১ জুলাই থেকে আধার মোবাইল অ্যাপের মাধ্যমে আধার কার্ডের সঙ্গে ইমেল (Gmail) আইডি সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন বা আপডেট করা যাবে।  সেই ঘোষণা অনুযায়ী আজ থেকেই আধার কার্ডে নতুন Gmail আইডি যুক্ত করা কিংবা আগে নিবন্ধিত ইমেল আইডি পরিবর্তন করে নতুন Gmail আইডি আপডেট করার সুবিধা চালু হয়েছে।

আধার কার্ডের সঙ্গে নতুন Gmail (ইমেল) আইডি নিবন্ধন বা আগে নিবন্ধিত ইমেল আইডি পরিবর্তন ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।  UIDAI-এর জানানো অনুযায়ী, এই বিনামূল্যের সুবিধা শুধুমাত্র Aadhaar Mobile App-এর মাধ্যমে পাওয়া যাবে।  তবে আধার সেবা কেন্দ্র (Aadhaar Update Centre) বা অনলাইন পোর্টালের মাধ্যমে ইমেল আইডি নিবন্ধন বা পরিবর্তনের জন্য আবেদন করলে ৭৫ টাকা ফি দিতে হবে।  তাহলে চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক, কীভাবে Aadhaar Mobile App ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে Gmail আইডি যুক্ত বা পরিবর্তন করবেন।

আধার কার্ডের সঙ্গে Gmail আইডি লিংক বা পরিবর্তন করুন সম্পূর্ণ বিনামূল্যে – Aadhaar Card Gmail ID Link/Update Process

১) প্রথমে Google Play Store থেকে UIDAI-এর Aadhaar App এবং Aadhaar FaceRD – এই দুটি অ্যাপ ডাউনলোড করুন।  আপনাদের সুবিধার জন্য নিচে দুটি অ্যাপের ডাউনলোড লিংক দেওয়া হয়েছে।

২) এবার Aadhaar App খুলে প্রয়োজনীয় পারমিশন (Permission) Allow করুন।  এরপর একটি মোবাইল নম্বর নির্বাচন করে OTP-এর মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করুন।

৩) এখন যে ব্যক্তির আধার কার্ডে Gmail (ইমেল) আইডি লিংক বা পরিবর্তন করবেন, তাঁর আধার নম্বর দিয়ে লগইন করুন এবং Face Authentication সম্পন্ন করুন।

৪) এরপর অ্যাপের জন্য নিজের পছন্দমতো ৬ সংখ্যার একটি PIN সেট করুন।  ভবিষ্যতে অ্যাপ খুলতে এই PIN প্রয়োজন হবে। লগইন সম্পন্ন হলে আধারধারীর তথ্য দেখতে পারবেন।

৫) এবার নিচের Services অপশনে গিয়ে Gmail ID Link/Update-এ ট্যাপ করুন। OTP ভেরিফিকেশন সম্পন্ন করে নতুন Gmail আইডি লিখুন।  এরপর আবার Face Authentication সম্পন্ন করে Submit-এ ক্লিক করুন। তাহলেই আবেদন সফলভাবে জমা হয়ে যাবে।

৬) আবেদন জমা দেওয়ার পর Track Application অপশনে গিয়ে আবেদনের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়া My Aadhaar Portal থেকেও স্ট্যাটাস চেক করা যাবে।  আবেদন সফল হলে একটি Acknowledgement Slip পাওয়া যাবে, যেখানে SRN (Service Request Number) থাকবে। এই নম্বর দিয়েই স্ট্যাটাস ট্র্যাক করা যাবে।

৭) আধারে Gmail আইডি আপডেট হয়েছে কিনা জানতে My Aadhaar Portal-এ যান।  সেখানে Check Enrolment or Update Status অপশনে ক্লিক করে SRN নম্বর লিখে আবেদনটির বর্তমান স্ট্যাটাস দেখে নিন।

৮) UIDAI-এর তথ্য অনুযায়ী, Gmail (ইমেল) আইডি আপডেট হতে সর্বোচ্চ ১৫ দিন সময় লাগতে পারে।  তবে অনেক ক্ষেত্রেই এর আগেই আবেদনটি সম্পন্ন হয়ে যায়।

Aadhaar Card New App Download Link:- Download Now 

Aadhaar Face Rd App Download Link:- Download Now 

Aadhaar Card Email Id Link Update Status Check Link:- Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।