প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা ৬ হাজার থেকে ১০ হাজার

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  এত দিন মাসে ৬ হাজার টাকা করে চিকিৎসা ভাতা পেতেন প্রাক্তন বিধায়কেরা।  এবার সেই ভাতা বাড়িয়ে মাসে ১০ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার।  বুধবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, বিভিন্ন দলের একাধিক প্রাক্তন বিধায়ক দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করেছেন।  কিন্তু বিধায়ক বা মন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করার পর তাঁদের অনেককেই সাধারণ জীবনযাপন করতে দেখা যায়।  তাঁদের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করেই সরকারের তরফে চিকিৎসা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে নিজের দেখা কয়েকজন প্রাক্তন জনপ্রতিনিধির কথাও বিধানসভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী।  তিনি জানান, এমন প্রাক্তন বিধায়কও রয়েছেন, যাঁরা এখনও সাইকেলে যাতায়াত করেন এবং সাধারণ মানুষের মতো বাজার করেন।  আবার প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্করকে স্টেশনে বসে থাকতে দেখেছেন বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে কাজ করা প্রাক্তন বিধায়কদের প্রতি সরকারেরও কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের কথা মাথায় রেখেই চিকিৎসা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে নতুন হারে ভাতা কার্যকর করতে বিধানসভায় আইন সংশোধন করতে হবে।  পরবর্তী অধিবেশনে প্রয়োজনীয় সংশোধনী বিল আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  বর্ধিত চিকিৎসা ভাতা অগস্ট মাস থেকেই কার্যকর করার কথা বলা হয়েছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।