দেশের মহাকাশ গবেষণা সংস্থা ISRO তে চাকরির সুযোগ। ISRO Centralised Recruitment Board বা ICRB এর মাধ্যমে Assistant, Junior Personal Assistant, Upper Division Clerk (UDC) এবং Stenographer পদে মোট ২৪৪ জনকে নিয়োগ করবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ISRO:ICRB:01(A-JPA):2026। ISRO-র বিভিন্ন কেন্দ্র, Department of Space-এর শাখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে এই নিয়োগ করা হবে।
যাঁরা এখনও আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন এই নিয়োগে আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রথমে অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৬ আগস্ট ২০২৬। পরে নতুন বিজ্ঞপ্তি জারি করে সেই সময়সীমা বাড়িয়ে ২০ আগস্ট ২০২৬ করা হয়েছে। শুধু অনলাইন আবেদন নয়, আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখও ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এই নিয়োগে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে Assistant পদে। এই পদে মোট ১১৩টি শূন্যপদ রয়েছে। Junior Personal Assistant পদে নিয়োগ করা হবে ৮১ জনকে। এছাড়া Bengaluru তে ২২টি Upper Division Clerk (UDC) এবং ১০টি Stenographer পদ রয়েছে। Department of Space এর অধীন স্বশাসিত প্রতিষ্ঠানগুলির জন্য আরও ১৭টি Assistant এবং ১টি Junior Personal Assistant পদ রয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ২৪৪টি।
Assistant এবং Junior Personal Assistant পদের শূন্যপদগুলি Ahmedabad, Bengaluru, Hassan, Hyderabad, Mahendragiri, New Delhi, Sriharikota এবং Thiruvananthapuram এসব কেন্দ্রে নিয়োগ করবে।
শিক্ষাগত যোগ্যতা:
Assistant এবং Upper Division Clerk পদের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর ৬.৩২ CGPA সহ স্নাতক পাস ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালানো জানতে হবে।
Junior Personal Assistant এবং Stenographer পদের ক্ষেত্রেও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর বা ৬.৩২ CGPA-সহ স্নাতক পাস ডিগ্রি অথবা Commercial/Secretarial Practice এ ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। তবে এই ক্ষেত্রে Steno-Typist বা Stenographer হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকা লাগবে।
বয়সসীমা: জেনারেল শ্রেণীর জন্য সর্ব্বোচ ২৮ বছর, OBC ৩১ বছর এবং SC/ST দের জন্য সর্বোচ্চ ৩৩ বছর।
বেতন স্কেল: মাসে ২৫ হাজার ৫০০ টাকা। এছাড়াও বিভিন্ন সরকারি সুবিধা।
আবেদন মূল্য:
প্রতি পদের জন্য ১০০ টাকা Application Fee এবং ৫০০ টাকা Processing Fee দিতে হবে। মহিলা, SC, ST, PwBD ও Ex-Servicemen প্রার্থীদের Application Fee তে ছাড় রয়েছে। CBT/Written Test এ উপস্থিত হলে নিয়ম অনুযায়ী Processing Fee তে দেওয়া ৫০০ টাকা ফেরত দেবে।
কীভাবে আবেদন করবেন?
ISRO-র অফিসিয়াল ওয়েবসাইটের ICRB Recruitment-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন করার লিঙ্ক: https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/101396//Index.html
নিয়োগ পদ্ধতি:
নিয়োগের ক্ষেত্রে প্রথমে Written Test ( লিখিত পরীক্ষা) নেওয়া হবে। Assistant এবং UDC পদের পরীক্ষায় General English, Quantitative Aptitude, General Intelligence & Reasoning Ability এবং General Knowledge এই চারটি বিষয়ে থাকবে। মোট ২০০টি প্রশ্নের জন্য পরীক্ষার সময় ১৫০ মিনিট।
Junior Personal Assistant এবং Stenographer পদের Written Test-এ English Language & Comprehension থেকে ১০০টি, General Intelligence & Reasoning Ability থেকে ৫০টি এবং Quantitative Aptitude & General Knowledge থেকে ৫০টি প্রশ্ন থাকবে। এখানেও মোট ২০০টি প্রশ্নের জন্য ১৫০ মিনিট সময় থাকবে।
লিখিত পরীক্ষায় পাস হলে স্কিল টেস্ট এ ডাক পাবেন। Skill Test-এর মধ্যে Computer Literacy Test থাকবে। MS Word এবং MS Excel-সহ কম্পিউটার ব্যবহারের বিভিন্ন বিষয় পরীক্ষা নেবে।
মূল বিজ্ঞপ্তি: https://g03.tcsion.com//per/g03/pub/726/EForms/image/ImageDocUpload/71161/6/3701579836.pdf
সংশোধন বিজ্ঞপ্তি: https://www.isro.gov.in/media_isro/pdf/recruitmentNotice/2026/August/Corrigendum_11082026.pdf

