★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

SSC CPO 2026 Notification: পুলিশের চাকরির বড় সুযোগ, SSC CPO-তে SI পদে নিয়োগ, বেতন ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
5 Min Read
Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

SSC CPO Jobs: দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে সাব-ইনস্পেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন (SSC)।  ১০ সেপ্টেম্বর ২০২৬ এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  দিল্লি পুলিশে সাব-ইনস্পেক্টর (Executive) ছাড়াও BSF, CISF, CRPF, ITBP এবং SSB-তে সাব-ইনস্পেক্টর (GD) পদে নিয়োগ করা হবে।  পাশাপাশি CISF-এ সাব-ইনস্পেক্টর (Fire) পদেও নিয়োগ রয়েছে।  বিজ্ঞপ্তি অনুযায়ী দিল্লি পুলিশে পুরুষ ও মহিলা মিলিয়ে ৩১৭টি, CAPF-এ ১,৪৬৭টি এবং CISF SI (Fire)-এ ২৩৪টি—সব মিলিয়ে প্রাথমিকভাবে ২,০১৮টি শূন্যপদ রয়েছে।  যোগ্য প্রার্থীরা SSC-র অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

SSC CPO 2026-এর জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৬ থেকে।  যোগ্য প্রার্থীরা ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা পর্যন্ত আবেদন করতে পারবেন।  অনলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১ অক্টোবর ২০২৬ রাত ১১টা।  কোনও ভুল থাকলে আবেদনপত্র সংশোধনের সুযোগ‌ও থাকবে ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

কোন পদে কত নিয়োগ?
দিল্লি পুলিশে পুরুষ প্রার্থীদের জন্য ২০৫টি এবং মহিলা প্রার্থীদের জন্য ১১২টি, অর্থাৎ মোট ৩১৭টি SI (Executive) পদ রয়েছে।

BSF, CISF, CRPF, ITBP এবং SSB মিলিয়ে CAPF এ SI (GD) এর জন্য মোট ১,৪৬৭টি পদ রয়েছে। এর মধ্যে পুরুষদের জন্য ১,৩২০টি এবং মহিলাদের জন্য ১৪৭টি পদ।

এছাড়াও CISF এ SI (Fire)এর ২৩৪টি পদ রয়েছে।  সব মিলিয়ে বিজ্ঞপ্তিতে ২,০১৮টি শূন্যপদের কথা জানানো হয়েছে।

কোন পদে কত নিয়োগ, কী যোগ্যতা?

Sub-Inspector (Executive) – দিল্লি পুলিশ (পুরুষ):
দিল্লি পুলিশে পুরুষদের জন্য Sub-Inspector (Executive) পদে মোট ২০৫টি শূন্যপদ রয়েছে।  এই পদে আবেদন করতে হলে যে কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে।  তবে শুধু স্নাতক হলেই হবে না। পুরুষ প্রার্থীদের কাছে LMV চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

Sub-Inspector (Executive) – দিল্লি পুলিশ (মহিলা):
মহিলা প্রার্থীদের জন্য দিল্লি পুলিশে Sub-Inspector (Executive) পদে ১১২টি শূন্যপদ রয়েছে।  এই পদে আবেদন করার জন্য স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে।

Sub-Inspector (GD) – Central Armed Police Forces (CAPFs):
BSF, CRPF, CISF, ITBP এবং SSB-সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে Sub-Inspector (GD) পদে মোট ১,৪৬৭টি শূন্যপদ রয়েছে। এই পদের জন্যও কোনও স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রি বা সমতুল্য যোগ্যতা প্রয়োজন।

Sub-Inspector (Fire) – CISF (পুরুষ):
CISF-এ Sub-Inspector (Fire) পদে পুরুষ প্রার্থীদের জন্য ২৩৪টি শূন্যপদ রয়েছে।  এই পদের শিক্ষাগত যোগ্যতা অন্য পদগুলির তুলনায় কিছুটা আলাদা।  আবেদনকারীর স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে Physics, Chemistry এবং Mathematics (PCM) সহ বিজ্ঞান শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে Mechanical, Civil, Electrical, Automobiles, Chemical, Mining, Aeronautical, Telecommunication Engineering নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ৩ বছরের ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে।

বয়সসীমা: দিল্লি পুলিশ SI এবং CAPF SI (GD) পদের জন্য বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
এছাড়া, CISF SI (Fire) পদের জন্য ১৮ থেকে ৩০ বছর।

বেতন স্কেল: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।

আবেদন মূল্য: জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১০০ টাকা। বাকিদের জন্য আবেদন মূল্য দিতে হবে না।

কোথায় আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের SSC-র অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতি:
SSC CPO 2026-এ নিয়োগ হবে কয়েকটি ধাপে।  প্রথমে হবে কম্পিউটার বেস্ট পরীক্ষা (Paper-I)।  এরপর শারীরিক সক্ষমতা ও মাপজোকের পরীক্ষা PST/PET দিতে হবে।  যারা এই ধাপ পেরোবেন, তাঁদের Paper-II পরীক্ষা দিতে হবে।  সবশেষে হবে Detailed Medical Examination (DME)। এই ধাপগুলিতে সফল প্রার্থীদের মেধা ও নির্ধারিত নিয়ম অনুযায়ী চূড়ান্ত নিয়োগ হবে।

কীভাবে এই পদের জন্য আবেদন করবেন?
SSC CPO 2026-এ আবেদন করতে প্রথমে SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে One-Time Registration (OTR) সম্পূর্ণ করতে হবে।  আগে থেকে OTR করা থাকলে সরাসরি রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

লগ ইন করার পর ‘Apply’ বিভাগে গিয়ে ‘Delhi Police and Central Armed Police Forces Examination, 2026’ নির্বাচন করতে হবে।  এরপর আবেদনপত্রে নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পছন্দের পদ এবং পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত তথ্য দিতে হবে।

এর পর SSC-র নির্দেশিকা অনুযায়ী লাইভ ছবি তুলতে হবে এবং প্রয়োজনীয় স্বাক্ষর আপলোড করতে হবে।
সব তথ্য ভালোভাবে যাচাই করে আবেদনপত্রটি চূড়ান্তভাবে জমা দিতে হবে।  আবেদন সফলভাবে জমা দেওয়ার পর কনফার্মেশন/আবেদনপত্রের কপি সংরক্ষণ করে রাখা ভালো, কারণ পরবর্তী সময়ে প্রয়োজন হতে পারে।

SSC Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Recruitment Notification 2026: PDF Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।