★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

UPSC Combined Geo-Scientist Recruitment 2027: বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন? UPSC-র হাত ধরে সরাসরি বিজ্ঞানী হওয়ার সেরা সুযোগ, জানুন বিস্তারিত!

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট (CGS) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে সর্বমোট ১২৭টি শূন্য আসনের কথা ঘোষণা করা হয়েছে।

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
5 Min Read
UPSC COMBINED GEO-SCIENTIST EXAMINATION, 2027
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট (CGS) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  বিজ্ঞপ্তিতে সর্বমোট ১২৭টি শূন্য আসনের কথা ঘোষণা করা হয়েছে। যে যে পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে, সেগুলি হল: জিওলজিস্ট, জিওফিজিসিস্ট, কেমিস্ট ও সায়েন্টিস্ট ‘বি’।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ভারত সরকারের অধীনে শীর্ষ স্তরের বিজ্ঞানী হিসেবে দেশসেবার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই প্রস্তুতি শুরু করে দিন।  যাঁরা এই পদগুলিতে আবেদন জানাতে চান, তাঁরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত সমস্ত তথ্য খুঁটিয়ে পড়ে নিয়ে তবেই আবেদন জানাতে পারেন।  আবেদন করার আগে কোন পদের জন্য কী যোগ্যতা লাগবে, তা একনজরে দেখে নিন নিচে।

ইউপিএসসি সিজিএস পরীক্ষায় আবেদনের জন্য গুরুত্বপূর্ণ দিনগুলি হল:
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ০২ সেপ্টেম্বর, ২০২৬
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ দিন: ২২ সেপ্টেম্বর, ২০২৬ (সন্ধ্যা ১৮:০০ টা পর্যন্ত)
প্রিলিমিনারি পরীক্ষার তারিখ: ১০ জানুয়ারি, ২০২৭
মেইন (প্রধান) পরীক্ষার তারিখ: ১৯ ও ২০ জুন, ২০২৭

কারা করতে পারবেন আবেদন?
এই পরীক্ষাটি কিন্তু সাধারণ কোনো গ্র্যাজুয়েট দিতে পারেন না। এর জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে মাস্টার্স ডিগ্রি (Master’s Degree) বা স্নাতকোত্তর পাস হতে হয়।

জিওলজিস্ট (Geologist): যদি আপনার Geological Science, Geology, Applied Geology বা এই সম্পর্কিত কোনো বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকে।

জিওফিজিসিস্ট‌ (Geophysicist): যদি আপনার Physics, Applied Physics, Geophysics অথবা Applied Geophysics-এ মাস্টার্স ডিগ্রি থাকে।

কেমিস্ট (Chemist): যদি আপনার Chemistry, Applied Chemistry বা Analytical Chemistry-তে মাস্টার্স ডিগ্রি থাকে।

সায়েন্টিস্ট ‘বি’ (হাইড্রোজোলজি ইত্যাদি): এর জন্য Geology, Applied Geology বা Hydrogeology-তে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা: আবেদন করার জন্য সাধারণ প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০২৭ অনুযায়ী ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

পরীক্ষার্থীরা এই পরীক্ষার জন্য কীভাবে আবেদন জানাবেন?
১. প্রথমেই ইউপিএসসির অফিসিয়াল অনলাইন পোর্টালে
https://upsconline.nic.in
https://upsconline.nic.in যেতে হবে।
২. হোমপেজে ‘কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট’ সংক্রান্ত লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩. এর পর একটি পেজে ‘অ্যাপ্লাই অনলাইন’ এ ক্লিক করতে হবে।
৪. যদি পরীক্ষার্থী প্রথম বার তাঁদের নাম নথিভুক্ত করার জন্য ওয়েবসাইটে ঢোকেন, তা হলে তাঁকে ‘নিউ রেজিস্ট্রেশন’-এ ক্লিক করতে হবে, আর তা না হলে তাঁরা তাঁদের লগ-ইন ডিটেলস দিয়ে লগ-ইন করতে পারবেন।
৫. এর পর অ্যাপ্লিকেশন ফর্মটি যথাযথ ভাবে পূরণ করে আবেদনমূল্যটিও জমা দিয়ে দিতে হবে।
৬. সব শেষে আবেদনপত্রটি সামমিট‌ করে সেটি ডাউনলোড করে পরীক্ষার্থীরা নিজেদের কাছে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

এই পরীক্ষাটি আসলে কী?
সহজ কথায় বলতে গেলে এটি ভারত সরকারের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) দ্বারা পরিচালিত একটি সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষা।  আমরা যেমন জানি UPSC পরীক্ষার মাধ্যমে IAS বা IPS হওয়া যায়, ঠিক তেমনি এটি বিজ্ঞান বিভাগের (বিশেষ করে ভূবিজ্ঞান, রসায়ন বা পদার্থবিদ্যা) শিক্ষার্থীদের জন্য ‘গ্রুপ-এ’ (Class I) গেজেটেড অফিসার হওয়ার পরীক্ষা।

এই পরীক্ষাটি কেন দিতে হয়?

বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা শেষ করার পর অনেকেই ভাবেন শুধু গবেষণা বা অধ্যাপক হওয়া ছাড়া আর কোনো বড় সুযোগ নেই।  কিন্তু এই পরীক্ষাটি পাস করলে আপনি সরাসরি দেশের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সংস্থায় শীর্ষ বিজ্ঞানী (Scientist) হিসেবে কাজ করার সুযোগ পাবেন।

যেমন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)-তে কাজ করলে দেশের খনিজ সম্পদ, কয়লা, সোনা বা অন্যান্য মূল্যবান ধাতু অনুসন্ধান এবং মাটির গঠন নিয়ে কাজ করতে হয়।  অন্যদিকে, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড (CGWB)-এ মাটির নিচের পানির স্তর, পানির সংকট ও ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে হয়।

পরীক্ষার ধাপগুলো কেমন হয়?
এই পরীক্ষাটি মূলত তিনটি ধাপে নেয়:
১. প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam): এটি অবজেক্টিভ টাইপ (MCQ) পরীক্ষা হয়, যেখানে সাধারণ জ্ঞান ও বিষয়ভিত্তিক প্রশ্ন থাকে।
২. মেইন পরীক্ষা (Mains Exam): প্রিলিমিনারি পরীক্ষায় পাস‌ করা প্রার্থীরা ডেসক্রিপটিভ বা লিখিত পরীক্ষায় অংশ নেন।
৩. ইন্টারভিউ (Personality Test): লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে চূড়ান্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হয়।

আবেদন মূল্য: জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা। নারী, এসসি, এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না।

আবেদন করার লিঙ্ক: https://www.upsc.gov.in/exams-related-info/exam-notification/archives

UPSC Combined Geo-scientist Examination 2027 Notification: Download Now 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।