চলতি বছরের ২২তম সংস্করণের সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET) এর নতুন পরীক্ষার দিন ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৬ দেশজুড়ে সিটেট পরীক্ষা হবে। এর আগে ৬ সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে যোগ্য প্রার্থীদের নতুন করে আবেদনের সুযোগ দেওয়ার পর পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে।
দেশের বিভিন্ন শহরের বাছাই করা পরীক্ষাকেন্দ্রে সিটেটের পরীক্ষা হয়। প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা ১২ ও ১৩ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের কোন দিনে পরীক্ষা এবং কোন শহরে পরীক্ষা কেন্দ্র পড়েছে, তা পরে জানিয়ে দেবে।
কবে জানা যাবে পরীক্ষার শহরের নাম?
সিবিএসই জানিয়েছে, পরীক্ষার ১৫ দিন আগে সিটেটের নির্দিষ্ট পোর্টালে পরীক্ষার্থীদের পরীক্ষার শহরের নাম এবং পরীক্ষার তারিখ জানিয়ে দেবে। সেখান থেকেই পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষার শহর সম্পর্কে জানতে পারবেন।
কবে প্রকাশিত হবে অ্যাডমিট কার্ড?
পরীক্ষার দু’দিন আগে সিটেটের নির্দিষ্ট পোর্টাল থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্রের যাবতীয় তথ্য এবং পরীক্ষার প্রয়োজনীয় নিয়মাবলি উল্লেখ থাকবে।
উল্লেখ্য, মূলত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলগুলিতে শিক্ষকতার জন্য সিটেট উত্তীর্ণ হওয়া গুরুত্বপূর্ণ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানোর জন্য প্রথম পত্রে উত্তীর্ণ হতে হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানোর জন্য দ্বিতীয় পত্রে উত্তীর্ণ হতে হয়। আর প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াতে চাইলে দুই পত্রেই উত্তীর্ণ হতে হবে।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
