★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

অবিবাহিত ছাত্রীদের পড়াশোনার খরচে ৫০ হাজার টাকা, কবে মিলবে প্রথম টাকা জানিয়ে দিল রাজ্য সরকার

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অবিবাহিত ছাত্রীদের পড়াশোনার খরচে আর্থিক সহায়তা দিতে নতুন উদ্যোগের ঘোষণা করেছে রাজ্য সরকার। ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্পের আওতায় স্নাতক স্তরে পড়াশোনা করা অবিবাহিত ছাত্রীরা তিন বছরে মোট ৫০ হাজার টাকা করে পাবেন বলে জানানো হয়েছে। উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ছাত্রীদের আর্থিক চাপ কিছুটা কমাতেই এই সহায়তা দেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকল্পের নিয়ম অনুযায়ী, স্নাতক কোর্সের প্রথম বছরে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বছরে আরও ১৭ হাজার টাকা এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা দেওয়া হবে। অর্থাৎ তিন বছরে একজন যোগ্য ছাত্রী মোট ৫০ হাজার টাকা পাবেন।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, প্রথম বর্ষের ১৭ হাজার টাকার প্রথম কিস্তি আগামী জানুয়ারি মাসে দেওয়ার কথা। ফলে নতুন করে স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীরা বছরের শুরুতেই এই আর্থিক সহায়তার সুবিধা পেতে পারেন।

সরকারের তরফে জানানো হয়েছে, পড়াশোনার খরচ চালাতে গিয়ে যাতে অর্থের অভাবে ছাত্রীরা উচ্চশিক্ষা থেকে পিছিয়ে না যান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। তবে প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় নথি সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশিত হলে সেই অনুযায়ী আবেদন করতে হবে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।