★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

Yuba Shakti: ভোটের আগে ‘যুবশক্তি’ নিয়ে প্রতিশ্রুতি, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহেও আবেদন শুরুর বিজ্ঞপ্তির অপেক্ষায় বেকার যুবক-যুবতীরা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অক্টোবর মাস থেকেই ‘যুবশক্তি’ প্রকল্প চালুর কথা সামনে আসায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল। নন্দীগ্রামের উপনির্বাচনের প্রচারে এই প্রকল্প নিয়ে বড় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, গ্র্যাজুয়েট, নন-গ্র্যাজুয়েট এবং দশম শ্রেণি উত্তীর্ণ যুবকদের জন্য আরও দুই থেকে তিনটি প্রকল্প চালুর পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। তবে ১১ অক্টোবর পর্যন্ত এই প্রকল্পে আবেদন শুরুর নির্দিষ্ট তারিখ এবং আবেদনপদ্ধতি নিয়ে নতুন কোনও নিশ্চিত সরকারি বিজ্ঞপ্তির তথ্য সামনে আসেনি। ফলে কবে থেকে আবেদন করা যাবে, তা নিয়ে অপেক্ষায় রয়েছেন রাজ্যের বেকার যুবক-যুবতীদের একাংশ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

গত ২ অক্টোবর নন্দীগ্রামের বিরুলিয়া মহেশ্বর বাজারে উপনির্বাচনের প্রচারে বক্তব্য রাখতে গিয়ে যুবকদের জন্য একাধিক প্রকল্প চালুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

তাঁর বক্তব্যে উঠে এসেছিল গ্র্যাজুয়েট, নন-গ্র্যাজুয়েট এবং দশম শ্রেণি উত্তীর্ণ যুবকদের জন্য পৃথক প্রকল্প চালুর ভাবনা। অর্থাৎ, শুধু একটি প্রকল্প নয়, যুবসমাজের বিভিন্ন অংশের জন্য আরও দুই থেকে তিনটি প্রকল্প চালুর পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।

এর আগে ‘যুবশক্তি’ প্রকল্পের প্রস্তাবিত কাঠামো নিয়ে যে তথ্য সামনে এসেছিল, তাতে যোগ্য গ্র্যাজুয়েট বেকার যুবক-যুবতীদের মাসে ৩,০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েটদের মাসে ২,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছিল। তবে এই আর্থিক সহায়তা পাওয়ার চূড়ান্ত যোগ্যতা, বয়সের সীমা, প্রয়োজনীয় নথি এবং আবেদনপদ্ধতি সম্পর্কে সরকারি নির্দেশিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত বিস্তারিত নিয়ম নিশ্চিত করে বলা সম্ভব নয়।

কবে শুরু হবে আবেদন?

অক্টোবর মাস থেকে প্রকল্পটি চালুর কথা সামনে আসার পর থেকেই আবেদন শুরুর দিনক্ষণ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বেকারদের মধ্যে। তবে এখনও পর্যন্ত এই প্রকল্পের শুরুর বিষয়ে নিশ্চিত সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি। ফলে অনলাইনে আবেদন করার পোর্টাল কবে চালু হবে, অফলাইনে আবেদনের ব্যবস্থা থাকবে কি না এবং কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, সেই প্রশ্নগুলির উত্তর এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত জানিয়েছিলেন, অক্টোবর থেকেই এই প্রকল্পে আবেদন শুরু হবে এবং প্রতি মাসে ৩,০০০ টাকা করে মিলবে। সেই সূত্রে রাজ্যের বেকারদের মনে এখন একটাই প্রশ্ন, আদৌ মিলবে তো যুবশক্তির টাকা?

তবে অক্টোবর মাসের ১১ তারিখ পেরিয়ে গেলেও এই প্রকল্পের কোনও বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করা হয়নি। বেশ কিছু সূত্র জানাচ্ছে, পুজোর আগেই যুবশক্তিতে আবেদন শুরু হতে পারে এবং অনলাইন ও অফলাইন দু ভাবেই চলবে আবেদন প্রক্রিয়া। সেক্ষেত্রে অবশ্যই যুবক-যুবতীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং আবেদনকারীকে বর্তমানে কর্মহীন হতে হবে।

তবে অক্টোবর মাস থেকে আবেদন শুরু হলেও এই মাসেই যে টাকা মিলবে, এমন কোনও নিশ্চয়তা নেই।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।