★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

DVC-তে এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগ, ৫৬ হাজার টাকা থেকে বেতন, কারা আবেদন করতে পারবেন?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Damodar Valley Corporation (DVC)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থায় একাধিক শূন্যপদে এক্সিকিউটিভ ট্রেনি (Executive Trainee) পদে নিয়োগ করা হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, C&I এবং মাইনিং বিভাগে কর্মী নেওয়া হবে। নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগের ক্ষেত্রে GATE-2025 পরীক্ষার নম্বরের ভিত্তিতে প্রার্থীদের বিবেচনা করা হবে। ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক: https://www.dvc.gov.in/
ডিভিসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১০৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে মেকানিক্যাল বিভাগে ১৭টি, ইলেকট্রিক্যাল বিভাগে ৫০টি, সিভিল বিভাগে ২৬টি, C&I বিভাগে ১২টি এবং মাইনিং বিভাগে ৩টি পদ রয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নির্বাচিত প্রার্থীদের সপ্তম বেতন সংশোধন অনুযায়ী পে ম্যাট্রিক্সের লেভেল-১০ (M2 Grade) অনুসারে মাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে পূর্ণকালীন স্নাতক ডিগ্রি থাকতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স ও ইনস্ট্রুমেন্টেশন এবং মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের নির্দিষ্ট শাখায় ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। জেনারেল, ওবিসি (NCL) এবং EWS প্রার্থীদের স্নাতক স্তরে কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর থাকতে হবে। অন্যদিকে, এসসি, এসটি এবং পিডব্লিউবিডি প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

এই নিয়োগের ক্ষেত্রে GATE-2025 পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। প্রার্থীদের সংশ্লিষ্ট বিভাগের GATE পেপারে যোগ্যতা অর্জন করতে হবে। মেকানিক্যাল বিভাগের জন্য ME, ইলেকট্রিক্যালের জন্য EE, সিভিলের জন্য CE, C&I-এর জন্য IN এবং মাইনিং বিভাগের জন্য MN পেপার নির্ধারণ করা হয়েছে। তবে মনে রাখতে হবে, এই নিয়োগে শুধুমাত্র GATE-2025 সালের নম্বরই গ্রহণ করা হবে। ২০২৪ বা তার আগের বছরের GATE হলে হবে না। এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রথমে এক বছরের প্রবেশন সময়কালে থাকতে হবে। এরপর নিয়ম অনুযায়ী তাঁদের নিয়মিত পদে বহাল করা হবে। নিয়োগের শর্ত অনুযায়ী, প্রার্থীদের মোট চার বছর সংস্থায় কাজ করার বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে এক বছর প্রবেশন এবং পরবর্তী তিন বছর চাকরির মেয়াদ অন্তর্ভুক্ত।

এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে তবে জেনারেল প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৯ বছর।

কিভাবে আবেদন করবেন?
আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইন।
https://www.dvc.gov.in/cms-web/recruitment_dvc

আবেদন মূল্য কত?
এই নিয়োগে জেনারেল, ওবিসি (NCL) এবং EWS শ্রেণির প্রার্থীদের আবেদন মূল্য ৩০০ টাকা। তবে এসসি, এসটি, পিডব্লিউবিডি, প্রাক্তন সেনাকর্মী এবং ডিভিসির বিভাগীয় প্রার্থীদের কোনও আবেদন মূল্য দিতে হবে না।

কীভাবে প্রার্থী নির্বাচন করা হবে?
এই নিয়োগে GATE-2025 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিকভাবে বাছাই করা হবে। সংশ্লিষ্ট বিভাগের GATE পেপারে ১০০ নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধাতালিকা তৈরি করা হবে। এরপর শূন্যপদের অনুপাতে যোগ্য প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। নথি যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের আগে মেডিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদনের সময়সীমা কবে?
ডিভিসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ নভেম্বর ২০২৬ তারিখ থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি: https://www.dvc.gov.in/storage/app/notice_qr/notice_5819639c38e595d23131b6afea0d29f2295.pdf

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।