ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কে ম্যানেজমেন্ট ট্রেনি পদে চাকরির সুযোগ। ব্যাঙ্কের প্রকাশিত সংশোধনী বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাঙ্কিং অপারেশনের ৬টি বিভাগে মোট ৬০টি পদের জন্য আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৬৫ হাজার টাকা মাসিক বেতন দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
কোন কোন বিভাগে নিয়োগ হবে?
ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কের সংশোধিত বিজ্ঞপ্তিতে ম্যানেজমেন্ট ট্রেনি পদে ব্যাঙ্কিং অপারেশনের অধীনে ক্রেডিট, লোন, অ্যাডভান্সেস, ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস, ইন্টারনাল অডিট এবং রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগের কথা জানানো হয়েছে। এই ছটি বিভাগ মিলিয়ে মোট শূন্যপদ ৬০টি।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতক হতে হবে। স্নাতক স্তরের কোর্সটি ন্যূনতম তিন বছরের পূর্ণ সময়ের হতে হবে। পাশাপাশি, ফিন্যান্স বিষয়ে অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ দুবছরের পূর্ণ সময়ের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ক্ষেত্রে MBA, PGDBA, PGDBM অথবা MMS ডিগ্রি গ্রহণযোগ্য। তবে যাঁদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (CMA) যোগ্যতা রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। CA প্রার্থীদের ক্ষেত্রে ICAI-এর সদস্যপদ থাকা বাধ্যতামূলক। CA ও CMA-র ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই প্রয়োজনীয় যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বয়সসীমা:
প্রার্থীদের বয়স ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
নিয়োগের পর ম্যানেজমেন্ট ট্রেনিদের এক বছরের প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ৬৫ হাজার টাকা বৃত্তি দেওয়া হবে। প্রশিক্ষণ সফল ভাবে শেষ হলে প্রার্থীদের জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড-১-এ ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
কী ভাবে হবে নিয়োগ?
লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের। পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। প্রশ্নপত্রে প্রথম ভাগে ৪০ নম্বরের একটি বাধ্যতামূলক প্রশ্ন বা কেস স্টাডি থাকবে। দ্বিতীয় ভাগে আটটি প্রশ্নের মধ্যে যে কোনও ছটির উত্তর দিতে হবে। এই অংশের নম্বর ৬০। চূড়ান্ত মেধাতালিকা তৈরির ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বরের উপর ৭০ শতাংশ এবং ইন্টারভিউয়ের নম্বরের উপর ৩০ শতাংশ গুরুত্ব দেওয়া হবে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন ১১ ডিসেম্বর ২০২৬। লিখিত পরীক্ষা আপাতত ২০২৬ সালের ডিসেম্বর মাসে হওয়ার কথা রয়েছে।
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের ইন্ডিয়া এক্সিম ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন মূল্য:
জেনারেল ও OBC প্রার্থীদের: ৬০০ টাকা।
SC, ST, PwBD, EWS ও মহিলা প্রার্থীদের: ১০০ টাকা (শুধুমাত্র ইন্টিমেশন চার্জ)।
বিজ্ঞপ্তি: https://www.eximbankindia.in/sites/default/files/2026-11/Addendum%20-%20Final_0.pdf
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
