দেশের বিভিন্ন বিমানবন্দরে সিকিউরিটি বিভাগে কর্মী নিয়োগ করতে চলেছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) সম্পূর্ণ মালিকানাধীন সংস্থা AAICLAS। ‘অ্যাসিস্ট্যান্ট (সিকিউরিটি)’ পদে প্যান ইন্ডিয়া ভিত্তিতে মোট ৬১ জনকে নিয়োগ করা হবে।
নিয়োগটি প্রাথমিকভাবে তিন বছরের চুক্তির ভিত্তিতে হবে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে চাকরির মেয়াদ আরও বাড়ানো হতে পারে। মোট ৬১টি শূন্যপদে এই নিয়োগ করবে। এরজন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এখনও আবেদন শুরু হয় আগামী ১১ জুন এ আবেদন প্রক্রিয়া চালু হবে এবং চলবে ২ জুলাই পযর্ন্ত।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা আবশ্যক। তবে সংরক্ষিত শ্রেণির (SC ও ST) প্রার্থীরা ৫৫ শতাংশ নম্বর পেলেই আবেদন করতে পারবেন।
এছাড়া প্রার্থীকে ইংরেজি ও হিন্দি ভাষায় সাবলীলভাবে কথা বলা ও পড়তে হবে। vপাশাপাশি যে বিমানবন্দরে নিয়োগ দেওয়া হবে, সেখানকার স্থানীয় ভাষাতেও কথা বলার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা: প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: ২১ হাজার ৫০০ টাকা।
নিয়োগ পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করবে। যাদের নাম মেধাতালিকায় থাকবে তাদের ইন্টারভিউ দিতে হবে এরজন্য তাঁরা ই-মেল করবে। ইন্টারভিউয়ে পাস করলে মেডিকেল পরীক্ষা দিতে হবে ও ডকুমেন্ট যাচাই বাছাই করে নিয়োগ দেবে।
আবেদন ফি: জেনারেল (General) এবং ওবিসি (OBC) প্রার্থী: ৫০০ টাকা।
SC, ST, EWS এবং নারী (Women) প্রার্থী: ১০০ টাকা।
আবেদন শুরুর তারিখ: ১১ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০২ জুলাই ২০২৬
কিভাবে আবেদন করবেন?
প্রার্থীদের শুধুমাত্র অনলাইন আবেদন করতে হবে। এরজন্য
www.aaiclas.aero ওয়েবসাইট এ যেতে হবে।
Aaiclas Assistant Recruitment 2026 Notification Download: Click Now

