AAICLAS Recruitment 2026: কলকাতাসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩৪ হাজার পর্যন্ত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ এনেছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অধীনস্থ সংস্থা AAICLAS।  দেশের বিভিন্ন বিমানবন্দরে সিকিউরিটি সংক্রান্ত কাজের জন্য সিকিউরিটি স্ক্রিনার (ফ্রেশার) পদে নতুন কর্মী নিয়োগ করবে।  যা হবে চুক্তিভিত্তিক নিয়োগ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।  ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ ৮ জুন ২০২৬।

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, দেশের ৬টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সর্বমোট ১৫৮টি শূন্যপদে নিয়োগ দেবে।  যার মধ্যে,
কলকাতা: ২৫টি পদ
পাটনা: ৩৭টি পদ
উদয়পুর: ৩৪টি পদ
ত্রিচি: ২৮টি পদ
দেরাদুন: ১৭টি পদ
কালিকট: ১৭টি পদ

শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।  শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরসহ স্নাতক (Graduation) পাস হতে হবে।  তবে এসসি‌ ও এসটি প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর পেলেই আবেদন করতে পারবে।  এর পাশাপাশি আবেদনকারীর ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলার ও পড়ার দক্ষতা থাকা লাগবে, অথবা স্থানীয় ভাষায় পারদর্শী হতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।  তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

বেতন স্কেল: সর্বোচ্চ ৩৪ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও বিভিন্ন সুবিধা দেবে।

নিয়োগ পদ্ধতি: এর জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে।  এরপর নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।  ইন্টারভিউয়ে পাশ করলে ট্রেনিং ও মেডিকেল পরীক্ষা দিতে হবে।  সব ধাপ পেরোলেই চাকরিতে নিয়োগ দেবে।

আবেদন ফি: জেনারেল (General) এবং ওবিসি (OBC) প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা।  তপশিলি জাতি, উপজাতি, ইডব্লিউএস এবং নারী প্রার্থীদের জন্য এই ফি মাত্র ১০০ টাকা দিতে হবে।

আবেদন শুরুর তারিখ: ১৮ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০৮ জুন ২০২৬

আবেদন কিভাবে করবেন: অনলাইনে আবেদন করতে হবে।  এই ওয়েবসাইটের মাধ্যমে- www.aaiclas.aero

AAICLAS SECURITY SCREENER Recruitment Notification 2026 PDF Download:- Download Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।