পশ্চিমবঙ্গে চালু আয়ুষ্মান ভারত PMJAY: ১৫ জুন থেকে আবেদন, জেনে নিন যোগ্যতা,আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নথি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সরকার পরিবর্তনের পর পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত-পিএমজেএওয়াই (PMJAY) প্রকল্প চালু হয়েছে।  এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার বিনামূল্যে উন্নত চিকিৎসার সুবিধা পাবেন।  এই সুবিধা পেতে আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যের প্রতিটি ব্লকে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে, যেখানে আধিকারিকরা সরাসরি আবেদন গ্রহণে সাহায্য করবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কারা আবেদন করতে পারবেন?

এই সুবিধা পাবে যাদের কাঁচা বাড়ি আছে, যারা ভূমিহীন দিনমজুর, তফশিলি জাতি-উপজাতিভুক্ত পরিবার, বা পরিবারে কোনো প্রতিবন্ধী সদস্য আছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও হকার, রিকশাচালক, নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, গৃহকর্মী বা ক্ষুদ্র দোকানদাররা এই প্রকল্পের যোগ্য। তবে ৭০ বছরের বেশি বয়সী যে কোনো ব্যক্তি ‘বয় বন্দনা’ স্কিমের অধীনে আবেদন করতে পারবেন।

কারা পাবেন না আবেদন করতে

যদি পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার বেশি হয়, বা পরিবারের কোনো সদস্য আয়কর দেন, তবে তারা এই সুবিধা পাবেন না।

কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্পের আবেদন করতে পারবেন দুভাবে – এক, অনলাইনে বা অফলাইনে আবেদন করতে পারবেন।  অফলাইনে আবেদন করতে হলে আপনাকে Ayushman Bharat Application Form পূরণ করে।  আগামী ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত জন কল্যাণ শিবিরে যেতে হবে।  সেখান থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে পূরণ করে সেখানে জমা করতে হবে।  আপনাদের সুবিধার্থে pdf ফাইল নিচে দেওয়া হয়েছে তা ডাউনলোড (PDF Download) করে নিন।

আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে জেনে নেই

আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদনের জন্য প্রয়োজন পড়বে। আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ডের। এর পাশাপাশি প্যান কার্ড।  একই সাথে, প্যান কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বর এবং আধার কার্ডের সাথে লিঙ্ক করা সক্রিয় মোবাইল নম্বরের।

কবে এই কার্ড পাবেন?

ক্যাম্পে ফর্ম জমা দেওয়ার পর সরকারি আধিকারিকরা আপনার দেওয়া তথ্য যাচাই বাছাই করবেন।  যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হলে এবং আপনি যোগ্য হলে সরকারি নিয়ম অনুযায়ী কার্ড প্রদানের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য যে, যাঁরা CAA বা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাঁরাও আবেদন করতে পারবে তবে তাদের মামলা বিচারাধীন থাকলে আবেদন যাচাইয়ের সময় তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।