মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি, দেখুন আবেদনের ডাইরেক্ট লিঙ্ক

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
Highlights
  • মাধ্যমিক পাশে সরকারি চাকরি ২০২৬
  • উচ্চ মাধ্যমিক পাশে সরকারি চাকরি ২০২৬
  • মাল্টি টাস্কিং স্টাফ, লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন পদে
  • কিভাবে অনলাইন আবেদন করবেন দেখুন!
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! এবার দেরাদুনের ‘ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট’ (FRI) এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রুপ-সি (Group-C) স্তরের বিভিন্ন স্থায়ী পদে মোট ৯১ জন কর্মী নেবে বলে জানিয়েছে।  দেশের যেকোনো প্রান্তের যোগ্য প্রার্থীরা এই শূন্যপদগুলির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।  ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে ফর্ম ফিলাপ এবং শেষ হবে ৩ জুন, ২০২৬।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কোন কোন পদে নিয়োগ এবং যোগ্যতা কি জানুন?

মাল্টি টাস্কিং স্টাফ (MTS):

  • শূন্যপদ: সবচেয়ে বেশি নিয়োগ হবে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে, মোট শূন্যপদ ৪৫টি।
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে শুধুমাত্র মাধ্যমিক (১০ম শ্রেণি) পাস করলেই আবেদন করা যাবে।
  • বয়সসীমা: বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। 

লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC):

  • শূন্যপদ: মোট শূন্যপদ ৮টি।
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক (১২শ শ্রেণি) পাস এবং কম্পিউটারে ইংরেজি বা হিন্দিতে টাইপিং জানতে হবে।
  • বয়সসীমা: বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। 

ফরেস্ট গার্ড (Forest Guard):

  • শূন্যপদ: মোট শূন্যপদ ৭টি।
  • শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ নিয়ে উচ্চমাধ্যমিক পাস হলেই চলবে।  তবে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।  পুরুষদের ৪ ঘণ্টায় ২৫ কিমি এবং মহিলাদের ৪ ঘণ্টায় ১৪ কিমি হাঁটতে হবে।
  • বয়সসীমা: বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

টেকনিশিয়ান (Field/Lab Research):

  • শূন্যপদ: মোট ১১টি শূন্যপদ।
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে কমপক্ষে ৬০% নম্বর পেয়ে পাস করতে হবে।
  • বয়সসীমা: বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

স্টোর কিপার (Store Keeper):

  • শূন্যপদ: মোট ৩টি শূন্যপদ।
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক (১২শ শ্রেণি) পাস।
  • বয়সসীমা: বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

টেকনিশিয়ান (Maintenance):

  • শূন্যপদ: মোট ৯টি শূন্যপদ (কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, পাম্প অপারেটর ইত্যাদি ট্রেডে)
  • শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
  • বয়সসীমা: বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

স্টেনোগ্রাফার গ্রেড-II (Stenographer Grade II):

  • শূন্যপদ: মোট ২টি।
  • শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাস এবং স্টেনোগ্রাফি ও টাইপিং-এ ভালো দক্ষতা থাকতে হবে।
  • বয়সসীমা: বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট (Library Information Assistant):

  • শূন্যপদ: মোট ২টি।
  • শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • বয়সসীমা: বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

সব পদে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

আবেদন ফি
জেনারেল, ওবিসি ও EWS প্রার্থীদের জন্য মোট ১৫০০ টাকা। SC, ST, PwBD ও মহিলাদের শুধু ৭০০ টাকা প্রসেসিং ফি দিতে হবে।

নিয়োগ পদ্ধতি:
প্রথমে কম্পিউটার বেস্ট টেস্ট (CBT), এটায় পাস করলে তারপর ডেসক্রিপটিভ পরীক্ষা নেবে এবং শেষে পদ অনুযায়ী টাইপিং টেস্ট বা শারীরিক পরীক্ষা নেবে।  CBT তে জেনারেল নলেজ, ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞানের প্রশ্ন থাকবে।

বেতন স্কেল: বেতন কমিশন (7th Pay Commission) ভিত্তিতে পদ ভেদে দেবে।  সাথে মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA) ও যাতায়াত ভাতা (TA)-সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবে।

আবেদন কিভাবে করবেন
অনলাইন আবেদনের ডাইরেক্ট লিঙ্ক: ক্লিক করুন 

অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিঙ্ক: ডাউনলোড 

সিলেবাসের পিডিএফ: ডাউনলোড 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।