★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

পোশাকের স্বাধীনতা সংক্রান্ত হোর্ডিংটি সরকারের নয়, দাবি মন্ত্রী অগ্নিমিত্রা পালের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সম্প্রতি টাঙানো একটি বিতর্কিত হোর্ডিং নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।  হোর্ডিংটিতে নারীদের পোশাকের স্বাধীনতা, রাস্তায় চলাফেরার স্বাধীনতাসহ সংবেদনশীল বিষয় নিয়ে তুলে ধরা হয়েছে।  কিন্তু ব্যাকরণগত ভুলে ভরা সেই হোর্ডিংয়ে “পোশাক পড়বে” লেখা হয়, যা সঠিক বাংলায় হওয়া উচিত ছিল “পোশাক পরবে”।  এই ভুলটি নেটদুনিয়ায় ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আরও বিতর্কের জন্ম দেয় এই যে, হোর্ডিংটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবির পাশাপাশি রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের ছবি ও নাম ব্যবহার করা হয়েছিল।  এতে অনেকেই ধরে নেন যে এটি রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে।

তবে মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই হোর্ডিং রাজ্য সরকার বা তাঁর দপ্তরের কোনো উদ্যোগ নয়।  তিনি এটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত বলে অভিহিত করেছেন।  মন্ত্রী লেখেন, “এই হোর্ডিংগুলো আমাদের নয়।  যারা এই ফালতু কাজ করছে, এটা বন্ধ করুন। নারীর সম্মান ও মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।”

তিনি জানান, নারী নিরাপত্তা ও মর্যাদার মতো স্পর্শকাতর ইস্যুকে রাজনৈতিক সস্তা প্রচার বা ট্রোলিংয়ের হাতিয়ার করা উচিত নয়।  এই ধরনের বিভ্রান্তিকর প্রচার জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি করছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।