গণনার আগে কড়া বার্তা কমিশনের, পূর্ব মেদিনীপুরে বিজয় মিছিল-বাজি বন্ধ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামীকাল সোমবার রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।  তার কয়েক ঘণ্টা আগে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।  উত্তেজনাপ্রবণ পূর্ব মেদিনীপুর জেলায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে চারটি মহকুমার গণনা কেন্দ্রকেই ‘নো-ফ্রাইং জোন’ (No-Frying Zone) হিসেবে ঘোষণা করা হয়েছে।  জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

জেলা নির্বাচন আধিকারিক ও পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী, তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরা এই চারটি মহকুমার গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, গণনা কেন্দ্র এবং তার সংলগ্ন এলাকায় কোনো রকম বাজি ফাটানো যাবে না।  জয়ের পর কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষ থেকে কোনো প্রকার বিজয় মিছিল বা জমায়েত করা যাবে না।  ভারতীয় ন্যায় সংহিতার (BNSS) ১৬৩ ধারা প্রয়োগ করা হয়েছে, যার ফলে এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।  এছাড়াও নিরাপত্তার খাতিরে গণনা কেন্দ্র ও স্ট্রং রুমের আশেপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

ইতিমধ্যেই এই নির্দেশিকা কার্যকর করতে জেলা জুড়ে পুলিশের পক্ষ থেকে বিশেষ মাইকিং শুরু হয়েছে।  অশান্তি এড়াতে স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।  উল্লেখ্য, এবারের নির্বাচনে পূর্ব মেদিনীপুরের মোট চারটি কেন্দ্রে ভোট গণনা হবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।