আজ প্রথম দফার ভোট: বুথে যাওয়ার আগে এই নিয়মগুলো না জানলে বিপদে পড়তে পারেন!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আজ ২৩শে এপ্রিল, ২০২৬।  সারা রাজ্যের ৫২টি বিধানসভা কেন্দ্রে আজ প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে।  সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে এবং চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কোথায় কোথায় ভোট হচ্ছে?

আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভোট।

ভোটার কার্ড না থাকলে কী করবেন?

ভোট দেওয়ার জন্য আপনার সচিত্র পরিচয়পত্র (EPIC) বা ভোটার কার্ড সঙ্গে রাখা সবচেয়ে ভালো।  তবে দুশ্চিন্তার কিছু নেই এবার নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন।  সেক্ষেত্রে আপনার কাছে নিচের যেকোনো একটি অরিজিনাল আইডি প্রুফ থাকতে হবে: আধার কার্ড, প্যান কার্ড বা ভারতীয় পাসপোর্ট।  ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবি দেওয়া পাসবই।  ড্রাইভিং লাইসেন্স অথবা সরকারি পরিচয়পত্র।  ইউডিআইডি (UDID) কার্ড বা পেনশনের নথি।

এছাড়াও ভোট দেওয়ার আগে এবিষয়টি জেনে রাখা ভালো।  বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যে ‘ভোটার ইনফরমেশন স্লিপ’ (VIS) দিয়েছে, সেটি নিয়ে বুথে গেলেই ভোট দেওয়া যাবে না।  এটি কেবল আপনার সিরিয়াল নম্বর ও পার্ট নম্বর দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে।  ভোট দিতে হলে উপরের উল্লেখিত নথির কোনো একটি বা ভোটার কার্ড অবশ্যই সাথে রাখতে হবে।

ভোট দিতে গেলে যা করা যাবে না

ভোটকেন্দ্রের ভেতরে কোনোভাবেই মোবাইল ফোন, ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করা যাবে না।  এমনকি ইভিএম-এ ভোট দেওয়ার ছবি তোলা বা সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করা অপরাধ বলে জানিয়েছে কমিশন।  এছাড়াও কমিশনের তরফে হেল্পলাইন (১৮০০-৩৪৫-৬০০৮) চালু করেছে ভোট দিতে গিয়ে কোনরকমে সমস্যায় পড়লে সেখানে ফোন করলে মিলবে সমাধান।

উল্লেখ্য, প্রথম দফায় মোট ১৬টি জেলার ১৫২টি আসনে এদিন ভোট নেওয়া হবে।  এই দফায় লড়াই করছেন ১ হাজার ৪৭৮ জন প্রার্থী।  বর্তমান হিসাব অনুযায়ী, ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজারের বেশি ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।