HS Result 2026 Date West Bengal: উচ্চমাধ্যমিকের রেজাল্ট ১৪ই মে, কিভাবে রেজাল্ট চেক করবেন? জেনে নিন বিস্তারিত

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ জানাল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।  বুধবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে সংসদ সভাপতি ডঃ পার্থ কর্মকার জানান, আগামী ১৪ই মে, ২০২৬ (বৃহস্পতিবার) এ বছরের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হবে।  ওই দিন সকাল ১০:৩০ মিনিটে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা প্রকাশ করবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এ বছর বিধানসভা নির্বাচনের কারণে ফলপ্রকাশের সময় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা উদ্বেগ ছিল।  তবে ৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরপরই এই রেজাল্ট প্রকাশ করতে চলেছে সংসদ।  গত ১২ই ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে শেষ হয়েছিল ২৭শে ফেব্রুয়ারি।  পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৭৮ দিনের মাথায় এই দ্রুত ফলপ্রকাশ পরীক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে বড় সুবিধা করে দেবে বলে মনে করা হচ্ছে।  এ বছর রাজ্যজুড়ে ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন।  উল্লেখ্য যে, উচ্চমাধ্যমিকের ঠিক এক সপ্তাহ আগেই মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

কিভাবে দেখবেন আপনার রেজাল্ট

আপনি wbchse.wb.gov.in অথবা wbresults.nic.in-এ গিয়ে আপনার রেজাল্ট দেখতে পারবেন।  রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের ‘Higher Secondary Examination Results 2026’ লিঙ্কে ক্লিক করে নিজেদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।  এরপর ক্যাপচা কোড দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ডিজিটাল মার্কশিট দেখা যাবে।  এছাড়াও সেই দিনে নিজস্ব স্কুল থেকেও অরিজিনাল মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।