Katwa Govt PTTI Recruitment 2026: Guest Lecture থেকে কর্মবন্ধু পদে নিয়োগ – অষ্টম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত সুযোগ! ইন্টারভিউ শুধু – আবেদন করুন!

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
Highlights
  • Katwa PTTI-তে বড় নিয়োগ 2026
  • অষ্টম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত সুযোগ চাকরির
  • লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ
  • গেস্ট লেকচারার, গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, হোস্টেল ওয়ার্ডেন, কর্মবন্ধু
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের শিক্ষা দপ্তরের অধীনে State Council of Educational Research & Training (SCERT)-এর তত্ত্বাবধানে KATWA Government Primary Teachers’ Training Institute-এ প্রকাশিত হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।  অস্থায়ী ভিত্তিতে একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মী নেওয়া হবে।  অষ্টম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত যোগ্যতায় বিভিন্ন পদে আবেদনের সুযোগ ভারতীয় নাগরিকদের। 

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যে সমস্ত পদগুলোতে নিয়োগ করা হবে, তা হলো:

  • Guest Lecturer
  • Guest Computer Lab Assistant
  • Hostel Warden
  • Karmabandhu

আজকের প্রতিবেদনে দেখে নিন— গেস্ট লেকচারার, গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট, হোস্টেল ওয়ার্ডেন ও কর্মবন্ধু পদে কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্ট লাগবে, মাসিক বেতন কত এবং আবেদনের শেষ তারিখ কবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে?

পদের নামঃ– Guest Lecturer (গেস্ট লেকচারার) পদে ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতাঃ– বিজ্ঞান, মানবিক বা সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স (M.Sc/M.A) অন্তত ৫০% নম্বরসহ থাকতে হবে, সঙ্গে M.Ed বা Education-এ M.A-তেও ৫০% নম্বর লাগবে।  অথবা National Council for Teacher Education (NCTE)-এর ২০১৪ সালের নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলেও চলবে।
বয়সঃ– Guest Lecturer (গেস্ট লেকচারার) পদে ০১/০১/২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে এবং বয়সের সীমা নির্ধারিত হবে সরকারের প্রচলিত নিয়ম বা State Council of Educational Research & Training (SCERT, পশ্চিমবঙ্গ)-এর নির্দেশিকা অনুযায়ী।
বেতনঃ– সম্মানী (Honorarium) ক্লাস অনুযায়ী (per class basis) দেওয়া হবে এবং তা State Council of Educational Research & Training (SCERT, পশ্চিমবঙ্গ)-এর বর্তমান নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।

পদের নামঃ– Guest Computer Lab Assistant (গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট) পদে ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
যোগ্যতাঃ– এই পদে আবেদন করার জন্য BCA বা B.Tech (Computer Science) ডিগ্রি থাকতে হবে, অথবা NCTE নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকলে আবেদন জানাতে পারবেন।
বেতনঃ– সম্মানী (Honorarium) ক্লাস অনুযায়ী (per class basis) দেওয়া হবে এবং তা State Council of Educational Research & Training (SCERT, পশ্চিমবঙ্গ)-এর বর্তমান নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।
বয়সঃ– গেস্ট কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ০১/০১/২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে এবং বয়সের সীমা নির্ধারিত হবে সরকারের প্রচলিত নিয়ম বা State Council of Educational Research & Training (SCERT, পশ্চিমবঙ্গ)-এর নির্দেশিকা অনুযায়ী।

পদের নামঃ- Hostel Warden (হোস্টেল ওয়ার্ডেন) পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন। ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সঃ– হোস্টেল ওয়ার্ডেন পদে ০১/০১/২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৭ বছর হতে হবে। তবে সরকারি প্রচলিত নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় (relaxation) পাবেন।
বেতনঃ– সম্মানী (Honorarium) DRW (Daily Rated Worker) অনুযায়ী সরকারের প্রচলিত নিয়ম মেনে দেওয়া হবে।
যোগ্যতাঃ– Hostel Warden (হোস্টেল ওয়ার্ডেন) পদে আবেদন করার জন্য B.A / B.Sc / B.Com ডিগ্রি থাকতে হবে, আর B.Ed ডিগ্রি থাকলে অগ্রাধিকার (Preferably) দেওয়া হবে।

পদের নামঃ– Karmabandhu (কর্মবন্ধু) পদে পুরুষ ও মহিলা উভয়েই পদ ভিত্তিক আবেদন জানাতে পারবেন। মোট ৪টি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
যোগ্যতাঃ– প্রার্থীর শারীরিক স্বাস্থ্য ভালো থাকতে হবে এবং কাজ করার জন্য শারীরিকভাবে সক্ষম (ফিট) হতে হবে। সম্ভব হলে অন্তত অষ্টম শ্রেণি (Class VIII) পাস হতে হবে এবং/অথবা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতনঃ– প্রতি মাসে ৫,০০০ টাকা সম্মানী দেওয়া হবে, অথবা সরকারের প্রচলিত নিয়ম অনুযায়ী যা নির্ধারিত আছে তা দেওয়া হবে।
বয়সঃ– ০১/০১/২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে এবং বয়সের সীমা নির্ধারিত হবে সরকারের প্রচলিত নিয়ম অথবা State Council of Educational Research & Training (SCERT, পশ্চিমবঙ্গ)-এর নির্দেশিকা অনুযায়ী।

নিয়োগ পদ্ধতিঃ উল্লেখিত পদে নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে। সাক্ষাৎকারের তারিখ ও স্থান katwagovt.wbptti.in এই পোর্টালে জানিয়ে দেওয়া হবে, তাই নিয়মিত ফলো করুন Katwa Government PTTI এর অফিসিয়াল পোর্টাল।

আবেদনের শেষ তারিখঃ উপরে উল্লেখিত পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন জানাতে হবে ২ মে ২০২৬ (শনিবার), দুপুর ২টার মধ্যে।

কিভাবে আবেদন জানাবেন?

যারা শিক্ষাক্ষেত্রে কাজ করতে চান বা সরকারি প্রতিষ্ঠানে অভিজ্ঞতা অর্জনের সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এটি দারুণ সুযোগ।  আবেদন জানাতে হবে অফলাইনে এরজন্য নির্দিষ্ট পোর্টাল থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে উপযুক্ত নথি সহকারে নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা করতে হবে।  একজন প্রার্থী যেকোনো ১টি পদেই আবেদন জানাতে পারবেন।

আবেদন ফর্ম কোথায় জমা করতে হবে?

TO,
THE LECTURER-IN-CHARGE
KATWA GOVT. P.T.T.I
DAK BUNGLOW ROAD
KATWA, PURBA BARDHAMAN
WB – 713130

কি কি ডকুমেন্টস লাগবে?

আবেদনপত্রের সঙ্গে যে নথিগুলি জমা দিতে হবে:

  • সমস্ত শিক্ষাগত ও অন্যান্য সার্টিফিকেটের ফটোকপি (নিজে সই করে Self-attested),
  • বয়সের প্রমাণপত্র (Age proof),
  • নাগরিকত্বের প্রমাণপত্র (Citizenship document),

আবেদনের আগে অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে পড়ে নিন, যাতে যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে।

KATWA Government Primary Teachers’ Training Institute Recruitment Notification 2026: PDF Download 

KATWA Government Primary Teachers’ Training Institute Job 2026 Application Format Download Link: Download Now 

Katwa Government PTTI Official Website Link: Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।