SBI Bank Cash Withdrawal Charges: SBI গ্রাহকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে ৪ বারের বেশি টাকা তুললেই দিতে হবে ১৫ টাকা ও জিএসটি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনি কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহক? তাহলে সাবধান! পকেট খালি হওয়ার আগে এই নতুন নিয়মটি অবশ্যই জেনে নিন। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে ব্যাঙ্কের নগদ টাকা তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নতুন নিয়মে দিতে হবে টাকা তোলার জন্য চার্জ

স্টেট ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, এবার গ্রাহকেরা মাসে মাত্র ৪ বার ফ্রিতে নগদ টাকা (Cash) তুলতে পারবেন।  এই ৪ বারের ফ্রি সীমা পার হয়ে গেলে, প্রতিবার অতিরিক্ত টাকা তোলার জন্য ১৫ টাকা এবং তার সাথে জিএসটি (GST) চার্জ হিসেবে অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।

আগে নিয়ম ছিল, ৪ বারের বেশি এটিএম (ATM) থেকে টাকা তুলতে গেলে বাড়তি চার্জ দিতে হতো।  কিন্তু নতুন নিয়মে এবার বড় বদল আনা হয়েছে।  ১ অক্টোবর থেকে এটিএম এর পাশাপাশি আপনি যদি সরাসরি ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে গিয়েও ৪ বারের বেশি টাকা তোলেন, তাহলেও আপনাকে প্রতিবার ১৫ টাকা + GST চার্জ দিতে হবে।

কাদের জন্য এই নিয়ম?

এই নিয়ম কার্যকর হবে শুধুমাত্র BSBD (Basic Savings Bank Deposit) অর্থাৎ সাধারণ “জিরো-ব্যালেন্স” অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে।সহজ ভাষায় বললে, সরকারের তরফ থেকে বিনামূল্যে যে সমস্ত ‘প্রধানমন্ত্রী জন ধন যোজনা‘ (PMJDY) অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সেগুলিও এই নতুন নিয়মের আওতায় পড়ছে।  এর ফলে সবচেয়ে বড় ধাক্কা খেতে চলেছেন দেশের প্রান্তিক মানুষ, দিনমজুর এবং গ্রামীণ এলাকার গ্রাহকেরা।  যাঁরা ব্যাঙ্কে কোনো ন্যূনতম ব্যালেন্স (Minimum Balance) না রেখে কেবল নিত্যদিনের টাকা জমা ও তোলার জন্য এই বেসিক অ্যাকাউন্ট ব্যবহার করেন, ১ অক্টোবর থেকে ৪ বারের বেশি নগদ টাকা তুললেই তাঁদের পকেট থেকে কেটে নেওয়া হবে এক্সট্রা টাকা।
তবে সাধারণত রেগুলার সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর নয়।

কাদের চার্জ দিতে হবে না

নগদ টাকা তোলার ক্ষেত্রে কড়াকড়ি করা হলেও, অনলাইন লেনদেনে বড় ছাড় দিয়েছে SBI।  ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউপিআই (UPI), ইন্টারনেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো সমস্ত ধরণের ডিজিটাল লেনদেন আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে এবং আনলিমিটেড করা যাবে।  এর জন্য কোনো বাড়তি টাকা বা চার্জ দিতে হবে না।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।