পশ্চিমবঙ্গের যুবকদের জন্য বড় সুযোগ! গ্র্যাজুয়েট হলেই SBI-তে চাকরি, জেলায় জেলায় ২০টি পদ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  দেশজুড়ে মোট ৭১৫০টি শূন্যপদের মধ্যে পশ্চিমবঙ্গের জন্য সংরক্ষিত রয়েছে ৪৬০টি আসন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই সমানভাবে এই নিয়োগ করা হবে।  ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।  গতকাল ১৯ মে থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে এবং তা চলবে ৮ জুন পর্যন্ত।

কোন জেলায় কটি শূন্যপদ?
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের মোট ২৩টি জেলার প্রায় প্রতিটিতেই ২০টি করে শূন্যপদ রয়েছে।

উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা।

এছাড়াও দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে শুধুমাত্র স্নাতক (Graduation) পাশ হলেই আবেদন করা যাবে।  এছাড়াও প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা (বাংলা বা নেপালি) পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে।  তবে সংরক্ষিত শ্রেণির (SC/ST/OBC/PWD) প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি:
প্রার্থীদের ১ ঘণ্টার একটি অনলাইন অবজেক্টিভ (MCQ) পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে।  পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে যার পূর্ণমান ১০০।

প্রশ্ন থাকবে মূলত ৪টি বিষয় থেকে – 
১. জেনারেল/ফাইনান্সিয়াল অ্যাওয়ারনেস (General/Financial Awareness)
২. জেনারেল ইংলিশ (General English)
. কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউট/গণিত (Quantitative Aptitude)
. রিজনিং এবিলিটি ও কম্পিউটার অ্যাপটিটিউট (Reasoning Ability & Computer Aptitude)
এছাড়াও জানা গেছে, অনলাইন পরীক্ষার নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা (Merit List) তৈরি করা হবে। এর পাশাপাশি Local Language Test নেওয়া হবে।

বেতন স্কেল: মাসে ১৫,০০০ টাকা।  এটি কোনো স্থায়ী সরকারি চাকরি নয়।  এটি মূলত ১ বছরের একটি অ্যাপ্রেন্টিসশিপ চুক্তি।

আবেদন ফি: জেনারেল, ওবিসি (OBC) এবং ইডব্লিউএস (EWS) প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে ৩০০ টাকা, অন্যদিকে এসসি (SC), এসটি (ST) এবং প্রতিবন্ধী (PwBD) প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি দিতে হবে না।

কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।

State Bank Of India Apprentices Recruitment Notification 2026: Pdf Download

 

State Bank Of India Apprentices Job Online Apply Link:- Click Now 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।