★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

অবসরপ্রাপ্তদের জন্য সরকারি দফতরে নিয়োগ, ৫টি পদে সুযোগ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতর।  মোট ৫টি পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।  সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি Tender Notice বিভাগের অধীনে প্রকাশিত হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নিয়োগ হবে অ্যাডিশনাল ইন্সপেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট পদে।  শিলিগুড়ির মহকুমাশাসকের দফতরে ২টি এবং নকশালবাড়ি, ফাঁসিদেওয়া ও খড়িবাড়ি ব্লক উন্নয়ন আধিকারিকের দফতর বা বিডিও‌ অফিসে ১টি করে পদ রয়েছে।

এই পদে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরা।  অবসরের সময় তাঁদের ইন্সপেক্টর, বি.সি.ডব্লিউ. অ্যান্ড টি.ডি., এক্সটেনশন অফিসার, হেড ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক অথবা সমতুল্য কোনও পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স হতে হবে ৬০ থেকে ৬৪ বছরের মধ্যে।
এছাড়াও বেতন প্রতি মাসে ১২ হাজার টাকা করে।

জানা গেছে, কাজের মেয়াদ প্রথমে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত। পরে কাজের মান ও প্রশাসনিক প্রয়োজন পড়লে তবেই মেয়াদ বাড়াতে পারে।

কী ভাবে আবেদন করবেন?
অনলাইনে আবেদন করতে হবে না। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ফর্ম পূরণ করে ৩ অক্টোবর ২০২৬ ইন্টারভিউয়ের দিন জমা করুন।

নিয়োগ হবে কী ভাবে? 
কোন্ রকেমর লিখিত পরীক্ষা নেবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে। এছাড়াও ৩ অক্টোবর সকাল ১১টার মধ্যে ইন্টারভিউয়ের জন্য সেখানে পৌঁছতে হবে। প্রার্থীদের যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা:
প্রজেক্ট অফিসার-কাম-ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসারের দফতর, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, শিবমন্দির, কদমতলা, জেলা—দার্জিলিং, পিন—৭৩৪০১১।

West Bengal Additional Inspector Backward Classes Welfare & Tribal
Development Department Recruitment Notification 2026: PDF Download 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।