পশ্চিমবঙ্গের SIR ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম ও পরিবারের বাকি ভোটারদের নাম রয়েছে কিনা, তা এখন জানতে পারবেন অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতে। আজকের প্রতিবেদনে দেখে নিন অনলাইনে কোন পোর্টাল থেকে ও কিভাবে পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ ডাউনলোড করবেন ও অফলাইনে কিভাবে ফাইনাল ভোটার লিস্টে নাম উঠলো কিনা জানতে পারবেন।
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে জানানো হয়েছে, ভোটাররা অনলাইনে ৩টি সহজ ধাপের মধ্যে যেকোনো ১টি ধাপ ফলো করেই ফাইনাল ভোটার লিস্টে নিজেদের নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন।
এর পাশাপাশি যেসব ভোটার ইন্টারনেট ব্যবহারে ততটা দক্ষ নন, তাঁদেরও চিন্তার কিছু নেই। তাঁরা সরাসরি নিজেদের নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে অথবা সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO)-এর সঙ্গে যোগাযোগ করে অফলাইনে ফাইনাল ভোটার তালিকায় নাম উঠেছে কিনা তা জেনে নিতে পারবেন।
প্রথম ধাপঃ পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট অনলাইন ডাউনলোড পদ্ধতি –
১) সর্বপ্রথম আপনাকে ভোটার সার্ভিস পোর্টাল (www.voters.eci.gov.in) এই পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে থাকা Download Electoral Roll এই লেখার উপরে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে State – West Bengal, Year Of Revision – 2026, Roll Type – SIR Final Roll 2026, District – জেলার নাম, Assembly – বিধানসভা উল্লেখ করুন, Language – কোন ভাষায় (English/Bengali) ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করতে চাচ্ছেন তা উল্লেখ করুন।
৪) এরপর নিচে থাকা ক্যাপচার কোড বক্সে উল্লেখ করুন। এবার আপনার বিধানসভার অন্তর্গত সকল ভোট কেন্দ্র দেখতে পারবেন – আপনার ভোট কেন্দ্র খুঁজে নিন ও পাশে থাকা বক্সে টিক মার্ক করে Download Selected PDFs এ ক্লিক করুন।
৫) আপনার সামনে ফাইনাল ভোটার লিস্ট চলে আসবে। এখন দেখে নিন আপনার ভোট কেন্দ্রের কাদের কাদের নাম ফাইনাল ভোটার লিস্টে উঠলো।
West Bengal Final Voter List 2026 PDF Download Link:- Download Now
দ্বিতীয় ধাপঃ- ভোটার SIR ফাইনাল ভোটার লিস্ট PDF ডাউনলোড করে নাম খুঁজুন লিস্টে, এইভাবে –
১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসিয়াল পোর্টালে (www.ceowestbengal.wb.gov.in) আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের পোর্টালের হোম পেজে Final Voter List 2026 বা Final Electoral Roll 2026 লেখা দেখতে পারবেন, সেখানে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে জেলা, বিধানসভা, Final Voter List 2026, বিধানসভা উল্লেখ করে নিচে ক্যাপচার কোড উল্লেখ করুন।
৪) এরপর আপনার ভোট কেন্দ্র খুঁজে নিন ও পাশের বক্সে টিক মার্ক করে Download Selected PDFs এ ক্লিক করে – পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট ২০২৬ ডাউনলোড করে নাম খুঁজে নিন।
SIR Final Voter List 2026 PDF Download West Bengal Link:- Download Now
তৃতীয় ধাপঃ ECINET মোবাইল App থেকে ফাইনাল ভোটার লিস্টে কিভাবে নাম খুঁজবেন – দেখুন
১) সর্বপ্রথম আপনাকে Play Store থেলে ECINET মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। নিচে উল্লেখিত লিংকে ক্লিক করে সরাসরি ECINET Mobile App ডাউনলোড করে নিতে পারবেন।
২) এরপর ECINET মোবাইল অ্যাপটি ওপেন করে Download এ ক্লিক করে পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করুন।
West Bengal SIR Final Voter List 2026 PDF Download ECINET Mobile App Link: Download Now

