WB Guest Teacher Job 2026: পশ্চিমবঙ্গে Eklavya Model Residential Schools (EMRS)-এ শিক্ষক নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউতে সুযোগ

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গে একলব্য মডেল আবাসিক স্কুলে (EMRS) শিক্ষকতা করার সুবর্ণ সুযোগ।  লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে Guest Teacher পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।  প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষক-শিক্ষিকা পদে (WB Guest Teacher Job 2026) চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।  আজকের প্রতিবেদনে জেনে নিন — কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এবং নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কি কি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে

একলব্য মডেল আবাসিক স্কুলে (EMRS) Guest Teacher পদে যেসকল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হচ্ছে তা হলো – ইতিহাস (History), অর্থনীতি (Economics) ও অঙ্ক (Mathematics) বিষয়ে।  প্রতিটি সাবজেক্ট এর জন্য একটি করে মোট তিনটি শূন্যপদ বরাদ্দ রয়েছে।

কত টাকা করে মাসিক বেতন থাকবে

Guest Teacher পদে যে সকল প্রার্থী এই কাজে নিযুক্ত হবেন, তারা প্রতি মাসে সর্বোচ্চ ১২,০০০ টাকা পর্যন্ত পাবেন।  কতগুলো ক্লাস দেওয়া হবে তার উপর ভিত্তি করে টাকা নির্ধারণ করা হবে। এর বাইরে কোনো ধরনের ভাতা, অতিরিক্ত অর্থ, ক্ষতিপূরণ বা বাড়তি সুবিধা দেওয়া হবে না।  তবে সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য প্রার্থীরা উৎসব বোনাস পাবেন।

Guest Teacher পদে আবেদন করার জন্য বয়সের মানদণ্ড

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স থাকতে হবে কমপক্ষে ১৮ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে।  বয়স হিসেব করতে হবে ০১/০২/২০২৬ তারিখের নিরিখে।  এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা (SC/ST/OBC) সর্বোচ্চ বয়সে ছাড় পাবেন।

Guest Teacher পদে কিভাবে প্রার্থী বাছাই (Mode of Selection) করা হবে

প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগকারী কর্তৃপক্ষ যে ইন্টারভিউ নেবে, সেই ইন্টারভিউয়ের ফলাফলের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে।  যদি দুই বা তার বেশি প্রার্থী ইন্টারভিউতে সমান নম্বর পান, তাহলে বয়সে যিনি বড় (সিনিয়র), তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।  আর যদি নম্বর ও বয়স—দুই দিক থেকেই সমান হয়, তাহলে যাঁর শিক্ষাগত ফলাফল ভালো, তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

Guest Teacher পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে

Guest Teacher পদে নিয়োগ করা হচ্ছে – ইতিহাস (History), অর্থনীতি (Economics) ও অঙ্ক (Mathematics) বিষয়ে।  প্রার্থীদের আবেদন করার জন্য উক্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (মাস্টার্স) সহ বি.এড ডিগ্রি থাকতে হবে।  অর্থাৎ কোনো প্রার্থী ইতিহাস সাবজেক্টে শিক্ষকতা করার জন্য আবেদন করতে ইচ্ছুক হলে, সেই প্রার্থীকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি (মাস্টার্স) সহ বি.এড ডিগ্রি থাকতে হবে।

Guest Teacher পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে

বয়সের প্রমাণঃ জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড।
পরিচয় পত্রের প্রমাণঃ আধার কার্ড / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / প্যান কার্ড / ব্যাংক পাশবই (যেকোনো ১টি)।
শিক্ষাগত যোগ্যতার প্রমাণঃ আবেদনকারী প্রার্থীর সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশীট কিংবা সার্টিফিকেট।
অভিজ্ঞতার সার্টিফিকেটঃ যদি থাকে দিতে হবে, আর না থাকলে লাগবে না।

Guest Teacher পদে আবেদন পদ্ধতি

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে নির্ধারিত সময়ের মধ্যে।  এরজন্য অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন পত্র প্রিন্ট করে তা সঠিকভাবে পূরণ করে উপযুক্ত নথি (Self Attested) সহকারে The Project Officer-cum-District Welfare Officer, BCW&TD.Shivaji Road, Hakimpara, P.O. Jalpaiguri, Dist. Jalpaiguri, PIN – 735101 – উক্ত ঠিকানায় ৬ মার্চ, ২০২৬ বিকেল ৫টার মধ্যে স্পিড পোস্টে বা রেজিস্টার্ড পোস্টে অথবা সরাসরি হাতে জমা দিতে পারবেন।  আর খামের ওপর স্পষ্ট ও বড় অক্ষরে যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের নাম লিখতে হবে।  আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখে নিয়ে আবেদন করুন।

West Bengal Guest Teacher Recruitment Notification 2026 Download: Download Now 

West Bengal Guest Teacher Job Application Format Download Link: Download Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।