ভারতীয় Income Tax Department-এর পক্ষ থেকে PAN কার্ড নতুন আবেদন ও সংশোধন সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে। ১লা এপ্রিল ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হবে, যার ফলে PAN আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবে।
তবে আপনি যদি এখনো Pan Card নতুন করে আবেদন না করে থাকেন কিংবা Pan Card Correction করতে চাচ্ছেন, তাহলে এখনই ৩১শে মার্চ ২০২৬-এর আগেই করে ফেলুন। কেননা, ৩১শে মার্চে আগ পর্যন্ত শুধুমাত্র Aadhaar Card ব্যবহার করে PAN আবেদন করার সুবর্ণ সুযোগ থাকছে!
কী পরিবর্তন হচ্ছে PAN আবেদনে?
১লা এপ্রিল ২০২৬ থেকে Pan Card এ নতুন নিয়ম কার্যকর হবে। ৩১শে মার্চ ২০২৬ পর্যন্ত আপনি শুধুমাত্র Aadhaar Card দিয়ে PAN আবেদন করতে পারবেন। কিন্তু ১লা এপ্রিল থেকে এই সুবিধা আর থাকবে না। এপ্রিল থেকে আধার কার্ডের পাশাপাশি দিতে হবে জন্মের প্রমানপত্র প্যান কার্ড আবেদন কিংবা সংশোধনে।
আগে শুধুমাত্র Aadhaar Card দিয়েই আবেদন করা যেত প্যান কার্ড। ১লা এপ্রিল থেকে Pan Card তৈরি করতে অতিরিক্ত Date of Birth (DOB) প্রমাণপত্র দিতে হবে। ১লা এপ্রিল ২০২৬ থেকে পুরোনো PAN আবেদন ফর্ম আর গ্রহণ করা হবে না। সরকার খুব শীঘ্রই নতুন PAN আবেদন ফর্ম চালু করবে যা ১লা এপ্রিল থেকে কার্যকর হবে।
PAN Card -এর নাম হবে Aadhaar অনুযায়ী
PAN কার্ডে নাম এখন থেকে শুধুমাত্র Aadhaar অনুযায়ীই থাকবে। ৩১শে মার্চ ২০২৬ পর্যন্তই শুধুমাত্র Aadhaar দিয়ে PAN বানানোর সুযোগ রয়েছে। তাই দেরি না করে এখনই আবেদন করুন!
Pan Card DOB প্রমাণ হিসেবে কোন কোন ডকুমেন্ট লাগবে?
নতুন নিয়ম অনুযায়ী নিচের যেকোনো একটি ডকুমেন্ট দিতে হবে –
জন্ম সনদ (Birth Certificate)
ভোটার কার্ড
মাধ্যমিকের সার্টিফিকেট
ড্রাইভিং লাইসেন্স
ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট
পাসপোর্ট
অন্যান্য সরকারি নথি
কীভাবে Pan Card আবেদন করবেন?
আপনি সহজেই PAN আবেদন করতে পারবেন নিচের প্ল্যাটফর্মগুলির মাধ্যমে: Protean eGov Technologies (NSDL), UTI Infrastructure Technology And Services Limited (UTIITSL) কিংবা Common Services Centres (CSC) থেকে অনলাইনে।
১লা এপ্রিল ২০২৬ থেকে PAN কার্ডের নিয়ম আরও কড়া হতে চলেছে। তাই আপনি যদি এখনও পর্যন্ত PAN কার্ড না করে থাকেন, তাহলে এখনই ৩১শে মার্চের আগে শুধু Aadhaar দিয়ে আবেদন করে নিন।

