শুক্রবার প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এ বছর পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৫ দিনের মাথায় মধ্যশিক্ষা পর্ষদ ফল ঘোষণা করে এক অনন্য নজির সৃষ্টি করল। পর্ষদ সূত্রে খবর, এবারের পাসের হার ৮৬.৮৩ শতাংশ, যা গতবারের তুলনায় সামান্য বেশি। এ বছর মোট ৯ লক্ষ ৭১ হাজার ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো ৫ লক্ষ ৪৪ হাজার ৬০৬ জন। ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ৭৩৩। লিঙ্গবৈষম্য মুছে এ বছরও একজন রূপান্তরকামী পরীক্ষার্থী সাফল্যের সঙ্গে পরীক্ষায় বসেছিলেন।
এছাড়া এবছর সবচেয়ে বেশি সংখ্যক কৃতী এসেছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে। এই জেলা থেকে মোট ২৩ জন মেধাতালিকায় জায়গা করে নিয়েছে।
একনজরে দেখে নিন জেলা ভিত্তিক মেধা তালিকা:
উত্তর দিনাজপুর:
সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) উচ্চ বিদ্যালয়: অভিরূপ ভদ্র, প্রাপ্ত নম্বর ৬৯৮ (৯৯.৭১%), রাজ্যে প্রথম।
ইসলামপুর গার্লস হাই স্কুল: বেদাশ্রুতি সিনহা, প্রাপ্ত নম্বর ৬৯৩ (৯৯%), রাজ্যে পঞ্চম।
সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ): সমন্বয় দেবনাথ, প্রাপ্ত নম্বর ৬৯৩ (৯৯%), রাজ্যে পঞ্চম।
রায়গঞ্জ গার্লস হাই স্কুল: দিয়া পাল, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
কালিয়াগঞ্জ সারলা সুন্দরী হাই স্কুল: মহাকাশ রায়, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
রায়গঞ্জ করোনেশন হাই স্কুল: প্রণয় দাস, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
কোচবিহার জেলা:
ঘোকসাডাঙ্গা প্রামাণিক হাইস্কুল: রৌণক মিত্র, প্রাপ্ত নম্বর ৬৯২ (৯৮.৮৬%), রাজ্যে ষষ্ঠ।
দিনহাটা গোপালনগর এমএসএস হাইস্কুল: দীপ্তরাজ নাগ ও সুচিস্মিতা পন্ডিত, প্রাপ্ত নম্বর ৬৯২ (৯৮.৮৬%), রাজ্যে ষষ্ঠ।
দিনহাটা গার্লস হাইস্কুল: স্নেহাস্মিতা বর্মন, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
মাথাভাঙা গার্লস হাইস্কুল: শ্রীজা দেবনাথ, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
দিনহাটা গোপালনগর এমএসএস হাইস্কুল: সৌগত পাল ও শ্রেয়সী সাহা, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
দক্ষিণ দিনাজপুর জেলা:
বালুরঘাট হাই স্কুল: আয়ুষ সাহা ও অনারণ্য সরকার, প্রাপ্ত নম্বর ৬৯৩ (৯৯%), রাজ্যে পঞ্চম।
কুমারগঞ্জ হাই স্কুল: জিসান হোসেন, প্রাপ্ত নম্বর ৬৯০ (৯৮.৫৭%), রাজ্যে অষ্টম।
জলপাইগুড়ি জেলা:
জলপাইগুড়ি জেলা স্কুল: অর্চিস্মান মজুমদার, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
বীরভূম জেলা:
সরোজিনী দেবী স্মৃতি মন্দির: প্রিয়তোষ মুখোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৯৬ (৯৯.৪৩%), রাজ্যে দ্বিতীয়।
দুবরাজপুর শ্রীশ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির: শর্মিষ্ঠা গোরাইন, প্রাপ্ত নম্বর ৬৯০ (৯৮.৫৭%), রাজ্যে অষ্টম।
বীরভূম জেলা স্কুল: শরব্যা দেব, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন: দ্যুতিমান দে, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
পূর্ব মেদিনীপুর জেলা:
তমলুক হ্যামিল্টন হাই স্কুল: অগ্নিপ্রভা নন্দ, প্রাপ্ত নম্বর ৬৯২ (৯৮.৮৬%), রাজ্যে ষষ্ঠ।
তমলুক হ্যামিল্টন হাই স্কুল: অভিরূপ দে, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
তমলুক হ্যামিল্টন হাই স্কুল: সুসার টুডু, প্রাপ্ত নম্বর ৬৯০ (৯৮.৫৭%), রাজ্যে অষ্টম।
তমলুক হ্যামিল্টন হাই স্কুল: সৌম্যদীপ মাইতি, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
তমলুক হ্যামিল্টন হাই স্কুল: সৌনক মাজি, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল: কুন্তল পাঞ্জা ও সঞ্চয়ন ভৌমিক, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
কন্দপাসারা দেশপ্রাণ হাই স্কুল: অরিত্র আচার্য, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
কন্দপাসারা দেশপ্রাণ হাই স্কুল: রূপম আচার্য ও অর্ক মাইতি, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
পাঁশকুড়া গার্লস হাই স্কুল: সায়নী পিচ্ছালি, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
হাঁসচরা সিন্ধুবালা মেমোরিয়াল গার্লস হাই স্কুল: অভিনন্দিতা জানা, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
বাঁকুড়া জেলা:
বিষ্ণুপুর হাই স্কুল: অগ্নিক মাল, প্রাপ্ত নম্বর ৬৯২ (৯৮.৮৬%), রাজ্যে ষষ্ঠ।
অমর কানন দেশবন্ধু বিদ্যালয়: সপ্তাশ্ব চট্টোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৯২ (৯৮.৮৬%), রাজ্যে ষষ্ঠ।
বিষ্ণুপুর হাই স্কুল: শুভ্রনীল সিট, প্রাপ্ত নম্বর ৬৯০ (৯৮.৫৭%), রাজ্যে অষ্টম।
বাঁকুড়া জেলা স্কুল: ইন্দ্রনীল মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
বিষ্ণুপুর হাই স্কুল: অর্কদীপ শীল, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
বাঁকাদহ হাই স্কুল: কৃষ্ণা নন্দী, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
দক্ষিণ ২৪ পরগনা জেলা:
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়: স্যামন্তক কুণ্ডু, প্রাপ্ত নম্বর ৬৯৩ (৯৯%), রাজ্যে পঞ্চম।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়: সমেজ্যোতি দাস, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়: জীবিতেশ কায়াল ও সৌম্যকান্তি কুইলা, প্রাপ্ত নম্বর ৬৯০ (৯৮.৫৭%), রাজ্যে অষ্টম।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়: ঐশিক চক্রবর্তী, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়: অনুরাগ মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
মজিলপুর জে এম ট্রেনিং স্কুল: মৈনাক চক্রবর্তী, প্রাপ্ত নম্বর ৬৯০ (৯৮.৫৭%), রাজ্যে অষ্টম।
দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাই স্কুল: অয়ন হালদার, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির: শাশ্বত মাইতি, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
পুরুলিয়া জেলা:
পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ: অভিনব প্রতিহার, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ: বোধিসত্ত্ব ঘোষ ও সৌম্য সরকার, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ: দেব পাল, অর্কপ্রভ চক্রবর্তী, আদিত্য রাজ ও শিবম আনন্দ, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
পুরুলিয়া চিত্তরঞ্জন হাই স্কুল: রুদ্রদীপ মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
হুগলি জেলা:
আরামবাগ হাই স্কুল: অর্কপ্রভ পাল, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
আরামবাগ গার্লস হাই স্কুল: তমোহা কুণ্ডু, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয়: উপায়ন পাল, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
বারুইপাড়া রাখাল বিদ্যাপীঠ: উজান ঘোষ, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
নদিয়া জেলা:
বাদকুল্লা ইউনাইটেড একাডেমি: দ্বৈপায়ন বিশ্বাস, প্রাপ্ত নম্বর ৬৯৩ (৯৯%), রাজ্যে পঞ্চম।
নবদ্বীপ বকুলতলা হাই স্কুল: স্বর্ণাভ সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল: তামিম মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
মালদা জেলা:
গাজোল হাজি নাকু মহম্মদ হাই স্কুল: কমলেশ সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
গাজোল হাজি নাকু মহম্মদ হাই স্কুল: এম ডি তৌসিফ আফরোজ, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
নালাগোলা হাই স্কুল: মনীশ ঘোষ, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
টার্গেট পয়েন্ট স্কুল (হাই স্কুল): এম ডি সাঈদ আলম, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
আলিপুরদুয়ার জেলা:
আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাই স্কুল: দেবদ্রিতা সরকার, প্রাপ্ত নম্বর ৬৯২ (৯৮.৮৬%), রাজ্যে ষষ্ঠ।
জটেশ্বর হাই স্কুল: স্বরূপ কান্তা, প্রাপ্ত নম্বর ৬৯৩ (৯৯%), রাজ্যে পঞ্চম।
হাওড়া জেলা:
হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন: শুভ্রনীল মিস্ত্রি, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
জুজার্সা প্রণনাথ মান্না ইনস্টিটিউশন: অনিক দাস, প্রাপ্ত নম্বর ৬৯০ (৯৮.৫৭%), রাজ্যে অষ্টম।
উত্তর ২৪ পরগনা জেলা:
বারাসাত পিয়ারীচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল: এ এস এম সায়াদাতুল্লাহ, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
কাঞ্চরাপাড়া হার্নেট হাই স্কুল: চম্পক দাস মুন্সী, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
নৈহাটি কাত্যায়নী গার্লস হাই স্কুল: সৃজা ব্যানার্জী, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন: অনিকেত শীল, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম: অদ্রিত গোস্বামী, প্রাপ্ত নম্বর ৬৯২ (৯৮.৮৬%), রাজ্যে ষষ্ঠ।
রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম: অনীশ দাস, প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%), রাজ্যে সপ্তম।
রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম: সূর্যস্নাত বর্মণ, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম: সৃজন দে সরকার, প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।
পূর্ব বর্ধমান জেলা:
কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন: সৌমাল্য চন্দ্র, প্রাপ্ত নম্বর ৬৯২ (৯৮.৮৬%), রাজ্যে ষষ্ঠ।
বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল: অর্জয়িতা চক্রবর্তী, প্রাপ্ত নম্বর ৬৯২ (৯৮.৮৬%), রাজ্যে ষষ্ঠ।
কালনা মহারাজার হাই স্কুল: আভাস সরকার, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
ভাতার মাধব পাবলিক হাই স্কুল: সৌমদীপ চক্রবর্তী, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
পশ্চিম মেদিনীপুর জেলা:
সুরাটপুর শ্রীঅরবিন্দ শতবার্ষিকী বিদ্যামন্দির: সঙ্খদীপ মান্না, প্রাপ্ত নম্বর ৬৯২ (৯৮.৮৬%), রাজ্যে ষষ্ঠ।
মানিকজোড়ে কামিনী কুমারী হাই স্কুল: সায়ন পাত্র, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
পরমানন্দপুর রামনাথ বিদ্যাপীঠ: স্নেহার্ঘ্য পাত্র, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
সেকেন্দারপুর রাই কে পি পাল বাহাদুর হাই স্কুল: প্রত্যয় সামন্ত, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
মুর্শিদাবাদ জেলা:
রঘুনাথগঞ্জ রানি ভবানী বিদ্যানিকেতন: প্রজ্ঞা সাহা, প্রাপ্ত নম্বর ৬৯০ (৯৮.৫৭%), রাজ্যে অষ্টম।
মডেল স্কুল (হাই): শাহরিন সুলতানা, প্রাপ্ত নম্বর ৬৮৯ (৯৮.৪৩%), রাজ্যে নবম।
এম ডি সাঈদ আলম, টার্গেট পয়েন্ট স্কুল (হাই স্কুল): প্রাপ্ত নম্বর ৬৮৮ (৯৮.২৯%), রাজ্যে দশম।

