এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মালিকানাধীন সংস্থা AAICLAS এ অ্যাসিস্ট্যান্ট (সিকিউরিটি) পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চুক্তিভিত্তিক প্রার্থী নিয়োগ দেবে।
এরজন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আজ ১১ জুন থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ২ জুলাই পর্যন্ত।
মোট ৬২টি শূন্যপদে নিয়োগ করা হবে। শূন্যপদগুলি রয়েছে যেসব বিমানবন্দরে তিরুপতি (৯), ত্রিচি (২৩), মাদুরাই (৯), ভুবনেশ্বর (৯) এবং উদয়পুর (১২)।
শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর এবং এসসি/এসটি প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ নম্বর থাকা লাগবে। এছাড়াও ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলার দক্ষতা এবং সংশ্লিষ্ট এলাকার লোকাল ভাষা সম্পর্কে ধারণা থাকাও প্রয়োজন।
বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।
বেতন স্কেল: নিয়োগপ্রাপ্তদের প্রথম বছরে মাসিক ২১,৫০০ টাকা, দ্বিতীয় বছরে ২২,০০০ টাকা এবং তৃতীয় বছরে ২২,৫০০ টাকা পর্যন্ত বেতন দেবে। এর পাশাপাশি সরকারি বিশেষ সুযোগ সুবিধা।
নিয়োগ পদ্ধতি: আবেদন করার পর নিয়োগের জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, এরজন্য শর্ট লিস্ট তৈরি হবে নম্বরে ভিত্তিতে।
আবেদন ফি: জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য ৫০০ টাকা এবং এসসি/এসটি/ইডব্লিউএস ও মহিলা প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি দিতে হবে।
আবেদন কিভাবে করবেন
প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। এরজন্য প্রার্থীদের www.aaiclas.aero অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Career সেকশন থেকে অনলাইনে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে সরাসরি লিংক দেওয়া হয়েছে নিচে।
উল্লেখ্য যে, এই পদে নির্বাচিত প্রার্থীদের বিমানবন্দরে বিভিন্ন অপারেশনাল কাজে সহায়তা করতে হবে। যেমন যাত্রীদের লাগেজ হ্যান্ডলিং, ব্যাগেজ লোডিং ও আনলোডিং, এক্স-রে মেশিন ও কনভেয়ার বেল্টে মালপত্র ওঠানো-নামানোসহ বিভিন্ন দায়িত্ব পালন করতে হবে।
Aaiclas Recruitment 2026 Notification Download: PDF Download
Aaiclas Recruitment 2026 Apply Online Link:- Apply Now

