AIIMS Jammu Recruitment 2026: AIIMS জম্মুতে নন-ফ্যাকাল্টি পদে নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS), বিজয়পুর, জম্মু সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভিত্তিতে বিভিন্ন নন-ফ্যাকাল্টি টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।  গতকাল থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, মোট ২৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।  প্রতিটি পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর।

১. ক্যাথ ল্যাব টেকনিশিয়ান

শূন্যপদ: ৫টি
যোগ্যতা: কার্ডিয়াক টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অথবা ক্যাথ ল্যাবে ২ বছরের ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।

২. সিএসএসডি (CSSD) টেকনিশিয়ান

শূন্যপদ: ১টি
যোগ্যতা: মাইক্রোবায়োলজি বা মেডিক্যাল টেকনোলজিতে বিএসসি অথবা এ-গ্রেড স্টাফ নার্স হিসেবে সিএসএসডিতে ২ বছরের পূর্বের অভিজ্ঞতা; অথবা থিয়েটার অ্যাসিস্ট্যান্ট কোর্স সম্পন্ন করে ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩. ইকো-কার্ডিওগ্রাফিক টেকনিশিয়ান

শূন্যপদ: ১টি
যোগ্যতা: কার্ডিয়াক ল্যাবরেটরি টেকনোলজিতে বিএসসি ডিগ্রির সাথে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ১ বছরের কাজের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

৪. ইলেকট্রোকার্ডিওগ্রাম (ECG) টেকনিশিয়ান

শূন্যপদ: ১টি
যোগ্যতা: ইসিজি টেকনিশিয়ানে ২ বছরের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা লাগবে।

৫. মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান

শূন্যপদ: ৭টি
যোগ্যতা: মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। ( তবে মেডিক্যাল ল্যাব টেকনোলজিতে বিএসসি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে)।

৬. অপারেশন থিয়েটার ও অ্যানেস্থেশিয়া টেকনিশিয়ান

শূন্যপদ: ৪টি
যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে অ্যানেস্থেশিয়া ও অপারেশন থিয়েটার টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অথবা ওটি টেকনোলজি/অ্যানেস্থেশিয়া টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

৭. অপথ্যালমিক টেকনিশিয়ান (গ্রেড-১)

শূন্যপদ: ৩টি
যোগ্যতা: অপটোমেট্রি বা অপথ্যালমিক টেকনিক্স বা সমমানের বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি থাকা লাগবে।

৮. পারফিউশনিস্ট

শূন্যপদ: ২টি
যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি এবং পারফিউশন টেকনোলজিতে সার্টিফিকেট কোর্স করা থাকা লাগবে।  পাশাপাশি ক্লিনিক্যাল পারফিউশনে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

৯. রেডিওথেরাপি টেকনিশিয়ান (গ্রেড-২)

শূন্যপদ: ৩টি
যোগ্যতা: রেডিওথেরাপি বা রেডিওলজিতে ৩ বছরের বিএসসি (অনার্স) ডিগ্রি অথবা স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে রেডিওথেরাপি/রেডিওলজিতে ডিপ্লোমাসহ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।

১০. রেডিওগ্রাফিক টেকনিশিয়ান (গ্রেড-১)

শূন্যপদ: ২টি
যোগ্যতা: রেডিওগ্রাফিতে ৩ বছরের বিএসসি (অনার্স) ডিগ্রি অথবা স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে রেডিওগ্রাফিতে ডিপ্লোমাসহ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: মাসিক বেতন হিসেবে ৫১,৬৮৪ টাকা।

নিয়োগ পদ্ধতি: প্রার্থীদের নির্বাচন করার জন্য নেওয়া হবে ১০০ নম্বরের অ্যাপ্লায়েড টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে:- একাডেমিক ব্লক, ৫ম তলা, এইমস বিজয়পুর, জম্মু – ১৮১১৩৪।

আবেদন ফি: আবেদন করার জন্য ১০০০ টাকা আবেদন ফি দিতে হবে।

কীভাবে আবেদন করবেন

প্রার্থীদের AIIMS Jammu Official Website এ গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইনে আবেদনের পর ফর্মটি প্রিন্ট করে প্রতিটি পৃষ্ঠায় নিজের স্বাক্ষর করুন এবং প্রয়োজনীয় উল্লেখিত ডকুমেন্টের জেরক্স কপি যুক্ত করে আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে স্পীড বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে প্রশাসনিক কর্মকর্তা, একাডেমিক ব্লক, পঞ্চম তলা, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, বিজয়পুর, জম্মু, ১৮১১৩৪ ঠিকানায় পাঠাতে হবে।

AIIMS Jammu Non-faculty Posts Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।