Krishak Bandhu KB ID Number Check Online 2026: অনলাইনে কৃষক বন্ধু KB ID নম্বর বের করার সম্পূর্ণ পদ্ধতি

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকেরা টাকা পাচ্ছিলেন, তাদের এখন কৃষক বন্ধুর প্রকল্পের সুবিধা জারি রাখতে গেলে Annexure 1 ফর্ম অর্থাৎ Field Verification ফর্ম জমা করতে হবে।  ফর্মে কৃষকের তথ্যের পাশাপাশি কৃষক বন্ধু আইডি নম্বর (Krishak Bondhu Id / KB Id No) উল্লেখ করতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে মোবাইল ফোন দিয়েই খুব সহজে অনলাইনে Krishak Bandhu ID নম্বর বের করবেন।  আজকের এই প্রতিবেদনে ধাপে ধাপে সম্পূর্ণ পদ্ধতি জানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও, আপনি যদি কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে নতুন আবেদন করে থাকেন এবং আপনার নামে KB ID তৈরি হয়ে থাকে, তাহলে আপনাকেও Krishak Bandhu Verification Form (Annexure-1) পূরণ করে নির্ধারিত স্থানে জমা দিতে হবে।

কৃষক বন্ধু KB ID নম্বর আপনি ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর, Acknowledgement নম্বর অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে খুব সহজেই অনলাইনে বের করতে পারবেন।  এছাড়াও, আপনার পরিবারের কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী সকল সদস্যের KB ID-ও একইভাবে অনলাইনে খুঁজে বের করা সম্ভব।

কৃষক বন্ধু আইডি নম্বর কীভাবে বের করবেন? (Krishak Bandhu ID Number Find Online – Step by Step)

১) সর্বপ্রথম কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।

২) হোম পেজে থাকা “নথিভুক্ত কৃষকের তথ্য” (Registered Farmer Information) অপশনে ক্লিক করুন।

৩) এরপর পরবর্তী পেজে আধার কার্ড নম্বর, ভোটার কার্ড নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর অথবা উপলব্ধ অন্য যেকোনো একটি তথ্য নির্বাচন করুন।

৪) এবার নির্বাচিত তথ্যের নম্বরটি নির্ধারিত বক্সে লিখুন।  এরপর “I’m not a robot” (reCAPTCHA)-এ টিক চিহ্ন দিয়ে Search বাটনে ক্লিক করুন।

৫) সার্চ সম্পন্ন হলে কৃষকের নাম ও অন্যান্য তথ্যের পাশাপাশি KB ID (কৃষক বন্ধু আইডি নম্বর) স্ক্রিনে দেখতে পাবেন।

Krishak Bandhu KB Id No Check Link:- Click Now 

কৃষক বন্ধু আইডি নম্বর চেক করার লিংকঃ- Click Now 

Krishak Bandhu Status Check Online Link:- Check Now 

Krishak Bandhu Website Link:- Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।