আপনি যদি চাকরিজীবী হন কিংবা বেসরকারি সংস্থার একজন কর্মচারী এবং আপনার বেতনের একটি অংশ Employees’ Provident Fund (EPF)-এ জমা হয়, তাহলে আপনার EPFO Account সচল (Active) থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় দীর্ঘদিন ব্যবহার না করা, KYC অসম্পূর্ণ থাকা বা UAN Activate না থাকলে EPFO-এর বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে সমস্যা হয়।
তবে এখন আপনি UMANG App-এর মাধ্যমে সহজেই EPFO Account Active বা UAN Activate করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন, কেন PF Account Deactivate হয়ে যায় এবং UMANG App থেকে কিভাবে PF Account Active করবেন। ধাপে ধাপে বিস্তারিত আজকের প্রতিবেদনে জানিয়ে দেওয়া হয়েছে।
UAN কী?
UAN (Universal Account Number) হলো EPFO-এর দেওয়া একটি ১২ সংখ্যার স্থায়ী নম্বর। একজন কর্মীর যত PF Account থাকুক না কেন, সবগুলো এই একটি UAN-এর সঙ্গে যুক্ত থাকে।
UAN Active থাকলে আপনি কি কি সুবিধা পাবেন –
- PF Balance দেখতে পারবেন।
- Passbook Download করতে পারবেন।
- Claim Status চেক করতে পারবেন।
- Online PF Withdrawal করতে পারবেন।
- KYC Update করতে পারবেন।
- Employer পরিবর্তন হলেও একই UAN ব্যবহার করতে পারবেন।
কারা EPFO Account ব্যবহার করেন?
- বেসরকারি সংস্থার কর্মচারী
- ফ্যাক্টরি ও শিল্প প্রতিষ্ঠানের কর্মী
- কোম্পানির স্থায়ী কর্মচারী
- EPF সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরা
EPFO Account কেন Deactivate বা Inactive দেখায়?
- UAN এখনও Activate করা হয়নি।
- Aadhaar, PAN বা Bank KYC সম্পূর্ণ নয়।
- Mobile Number পরিবর্তন হয়েছে।
- Employer-এর তথ্য Update হয়নি।
- দীর্ঘদিন EPFO Portal-এ Login করা হয়নি।
- OTP যাচাইকরণে সমস্যা হচ্ছে।
- UAN-এর সঙ্গে Aadhaar লিঙ্ক নেই।
UMANG App থেকে EPFO Account Active করার জন্য যা লাগবে
- UAN Number
- Aadhaar Number
- Aadhaar-এর সঙ্গে যুক্ত Mobile Number
UMANG App থেকে EPFO Account Active করার পদ্ধতি
ধাপ ১
Google Play Store বা Apple App Store থেকে UMANG App & Aadhaar Face Rd App ইনস্টল করুন। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি App দুটো ডাউনলোড করতে পারবেন।
ধাপ ২
এরপর UMANG App টি খুলুন ও লোকেশন পারমিশন অন করুন ও মোবাইল নম্বর দিয়ে Login বা Registration করে একটি পছন্দমতো ৬ সংখ্যার Mpin সেট করুন।
ধাপ ৩
এরপর UMANG App এর হোম পেজে সার্চ বক্সে EPFO লিখে সার্চ করুন।
ধাপ ৪
এরপর EPFO এর উপরে ক্লিক করুন। পরবর্তী পেজে Active UAN অপশনে ক্লিক করুন।
ধাপ ৫
নিচের তথ্যগুলি লিখুন—
- UAN Number
- Aadhaar Number
- Aadhaar Linked Mobile Number
ধাপ ৬
Declaration-এ Tick দিয়ে Get OTP-এ ক্লিক করুন।
ধাপ ৭
আধারে যুক্ত মোবাইল নম্বরে আসা OTP লিখে Submit করুন।
ধাপ ৮
যাচাই সফল হলে আপনার UAN Active হয়ে যাবে এবং Confirmation Message দেখাবে। এছাড়াও রেজিস্ট্রার মোবাইল নম্বরে একটি UAN নম্বরের পাশাপাশি নতুন একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন, যা দিয়ে পরবর্তীতে লগইন করতে পারবেন ও পাসওয়ার্ড পরিবর্তন ও করে নিতে পারবেন।
UAN Active হওয়ার পর কী কী সুবিধা পাবেন?
- PF Balance দেখা
- EPF Passbook Download
- Online Claim
- Claim Status Tracking
- KYC Update
- Service History দেখা
- Pension সম্পর্কিত তথ্য দেখা
UMANG App Download Link:- Download Now
Aadhaar Face Rd App Download Link:- Download Now

