আজ ১৬ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা চালু হয়েছে। ফলে যোগ্য সুবিধাভোগীরা তালিকাভুক্ত হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় চিকিৎসার সুবিধা নিতে পারবেন। তবে চিকিৎসার সুবিধা নিতে গেলে আপনার আয়ুষ্মান কার্ডটি সঙ্গে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনি যদি ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করে থাকেন এবং আপনার কার্ড তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে আর অপেক্ষা না করে ঘরে বসেই সেটি ডাউনলোড করে রাখতে পারেন। সরকারি পোর্টালের মাধ্যমে খুব সহজেই মোবাইল ফোন থেকে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যায়।
আয়ুষ্মান কার্ড কী?
আয়ুষ্মান কার্ড হল প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধাভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। যোগ্য পরিবারগুলি এই প্রকল্পের আওতায় প্রতি পরিবারে বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত নির্দিষ্ট হাসপাতালভিত্তিক চিকিৎসা কভার পেতে পারে। PM-JAY-এর সুবিধা দেশের তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে নেওয়া যায়।
আপনার নাম যদি প্রকল্পের সুবিধাভোগী তালিকায় থাকে এবং প্রয়োজনীয় যাচাই সম্পন্ন হয়ে থাকে, তাহলে ডিজিটাল আয়ুষ্মান কার্ড ডাউনলোড করে মোবাইলে সংরক্ষণ করতে পারেন। প্রয়োজনে এর প্রিন্ট কপিও সঙ্গে রাখতে পারেন।
কীভাবে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করবেন?
আয়ুষ্মান কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে মোবাইলের ব্রাউজার খুলে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের (NHA) সরকারি Beneficiary Portal এ প্রবেশ করুন। আয়ুষ্মান ভারত Beneficiary Portal https://beneficiary.nha.gov.in/
এরপর নিচের ধাপগুলি অনুসরণ করুন-
১) আয়ুস্মান ভারত Beneficiary Poratl এ আসার পর Beneficiary অপশন সিলেক্ট করুন। নিচে সরাসরি Download লিংক দেওয়া হয়েছে।
২) এরপর ক্যাপচা উল্লেখ করে একটি সক্রিয় মোবাইল নম্বর বসিয়ে OTP উল্লেখ করে লগইন করুন।
৩) পরবর্তী পেজে PMJAY, রাজ্য, জেলা ও রেশন কার্ড নম্বর উল্লেখ করে ক্যাপচা বসিয়ে সার্চ করুন।
৪) পরিবারের সদস্যদের তথ্য চলে আসবে, কাদের কার্ড Approved হয়েছে, পাশে Download এ ক্লিক করে আধার ও লগইন করা মোবাইল নম্বরে আসা OTP ভেরিফাই করে Ayushman Card Download করুন।
বিঃদ্রঃ – আয়ুস্মান PVC কার্ড অর্ডার করার জন্য – WhatsApp 👈 এখানে ক্লিক করুন (চার্জ প্রযোজ্য)
আয়ুস্মান ভারত কার্ড অনলাইন ডাউনলোড লিংক- ডাউনলোড
Ayushman Card Download Link:- Download Now

